পানিহাটিতে পিটিয়ে মারার ঘটনায় তৃণমূল কাউন্সিলরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ব্যারাকপুর আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর : উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ড হল। প্রায় এগারো বছর আগে একটি মামলায় পানিহাটি তৃণমূল কাউন্সিলর সহ মোট পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল ব্যারাকপুর আদালত(Barrackpore Court)। ২০১৪ সালে শম্ভু চক্রবর্তী নামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ হয়। গণপিটুনির সেই ঘটনায় দশজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। নাম ছিল স্থানীয় কাউন্সিলর তারকের। বর্তমানে পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। মঙ্গলবার তাকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করে ব্যারাকপুর আদালত। সম্প্রতি গণপিটুনির ঘটনায় ব্যারাকপুর আদালতে হাজিরা দিতে গেছিলেন তারক গুহ(Tarak Guha)।

সেই সময় বিচারক নির্দেশ দিয়েছিলেন কাউন্সিলরকে পুলিশকে হেফাজতে নেওয়ার। এরপর চূড়ান্ত শুনানি শেষ হলে কাউন্সিলার তারক সহ মোট পাঁচজনকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার তাদের সাজা ঘোষণা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর পানিহাটির গান্ধীনগর জনকল্যাণ সমিতির দুর্গাপুজোর প্যান্ডেল যখন তৈরি হচ্ছিল সেই সময় শম্ভু চক্রবর্তী নামে এক যুবক মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। প্যান্ডেল হচ্ছে দেখে ভেতরে গিয়েছিলেন তিনি। ঐদিন ওই প্যান্ডেলের ভেতরে এক কর্মীর ১০০০০ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি হয়ে যায় বলে অভিযোগ ওঠে।

শম্ভু চক্রবর্তীকে(Sambhu Chakraborty) চোর সন্দেহ করা হয়। এরপরেই পানিহাটি গান্ধীনগর জনকল্যাণ সমিতির ঘরে আজকের শম্ভুকে মারধর করার অভিযোগ ওঠে সেই সময় শম্ভুর বয়স ছিল ৪০ বছর তার স্ত্রী ও দুই ছেলে ছিলেন গণপিটুনি খবর পেয়ে খরদা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে বলরাম স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ছিলেন। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নামেন শম্য স্ত্রী ও পাড়া-প্রতিবেশীরা। তার স্ত্রী জানান এই ১০ বছর তারা লড়াই করেছে শেষমেষ প্রমাণিত হল তার স্বামীকে মিথ্যে অপবাদ দিয়ে পিটিয়ে মারা হয়েছিল। দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানিয়েছেন শম্ভু র স্ত্রী ও পাড়া প্রতিবেশীরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের