কী কাণ্ড রে বাবা! মাস্কের পায়ের আঙুলে চুমু খাচ্ছেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : টেসলার মালিক তথা মার্কিন ধনকুবের মাস্কের পা ধরল দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, মাস্কের পায়ে চুম্বনও করছেন নয়া প্রেসিডেন্ট। যা নিয়ে হইচই শুরু হয়েছে গোটা বিশ্বে। সোমবার সকালে অফিসে ঢুকে অবাক হয়ে গেলেন মার্কিন আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের কর্মীরা। ট্রাম্প কার্যালয়ে অনবরত চলছে একটাই ভিডিয়ো।তা হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডলারপতি ইলন মাস্কের। মাস্কের পদসেবা করছেন ট্রাম্প। আর সোফায় বসে তা প্রাণ ভরে উপভোগ করছেন ডলারপতি মাস্ক। মুচকি মুচকি হাসছেন মাস্ক।এদিকে ট্রাম্প ক্রমাগত তার পায়ে চুম্বন করে চলেছেন।

পরে জানা গেল গোটা বিশ্বে সাড়া ফেলে দেওয়া এই ভিডিয়ো আসলে সত্য নয়। ডিপ ফেকের মাধ্যমে এআই দিয়ে এই ভিডিয়োটি বানানো হয়েছে। সামাজিক মাধ্যমে নিমেষে ভাইরাল হয়েছে এই ছবি। ট্রাম্প কার্যালয়ে ১৯ সেকন্ডের এই ফেক ভিডিয়ো ভাইরাল হয়। কোথা থেকে এটা আসছে, কে করেছে, তা জানার আগেই তড়িঘড়ি সমস্ত টিভি অফ করে দেওয়া হয়। খোঁজ পড়ে কোথা থেকে এল ? তা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে মার্কিন গোয়েন্দারা। অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি যে, প্রকৃতই এই ঘটনা কে ঘটিয়েছে।

এই নিয়ে ট্রাম্প দফতরের তরফে বলা হয়েছে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে এই ভিডিয়ো কোথা থেকে এল। বাইরের কোন দেশ করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টিও তদারকি করছেন মার্কিন গোয়েন্দারা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই