‘প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে’, বিস্ফোরক দাবি ইলন মাস্কের

মন্ত্রীসভার বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মাস্ক জানান তিনি এখনও পর্যন্ত অসংখ্যবার মৃত্যু হুমকি পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার (২৬ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রীসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ট্রাম্পের মন্ত্রীসভায় যোগ দিয়েছিলেন DOGE-এর প্রধান বিলিনিয়র ব্যবসায়ী ইলন মাস্ক। এদিন মন্ত্রীসভার বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মাস্ক জানান তিনি এখনও পর্যন্ত অসংখ্যবার মৃত্যু হুমকি পেয়েছেন। কিন্তু কেন? এদিন মন্ত্রীসভার বৈঠকে ডোনাল্ড ট্রাম্প মাস্ককে DOGE-এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তখনই মাস্ক জানান, তিনি DOGE-এর বিভাগের জন্যে প্রচুর পরিশ্রম করছেন। তবে সরকারকে প্রচুর অর্থ সাশ্রয় করতে হবে। DOGE-এর টিম এই কাজে নিযুক্ত হয়েছে। তাঁদের একমাত্র লক্ষ্য, অতিরিক্ত সরকারি ব্যয় নিয়ন্ত্রণ করা। যদি এখুনি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সাশ্রয় না করা যায়, তাহলে ভবিষ্যতে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে।

মাস্ক আরও বলেন, জাতীয় স্বার্থে অর্থাৎ আমেরিকার অর্থ সাশ্রয়ে তিনি এবং তাঁর টিম লাগাতার কাজ করে চলেছেন। কিন্তু সেই কারণে তাঁকে মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত তিনি বহুবার মৃত্যু পেয়েছেন। এই মূহুর্তে আমেরিকায় ২ ট্রিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে। কিন্তু তিনি মনে করেন, তাঁরা নিখুঁত নয় বলে DOGE-ও ভুল করবে, তা একেবারেই নয়। কিন্তু তাদের তরফেও কোনও ভুল হলে ত শোধরানো সম্ভব হয় সঙ্গে সঙ্গে। আসলে আমেরিকার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE)-এর নেতৃত্বাধীনের দায়িত্বে রয়েছেন ইলন মাস্ক। তাঁর লক্ষ্য একমাত্র, যতটা সম্ভব আমেরিকার ব্যয় কমানো। আর সেই দায়িত্ব নেওয়ার ফলে তাঁকে লাগাতার মৃত্যু হুমকির সম্মুখীন হতে হচ্ছে।

এদিন মন্ত্রীসভার বৈঠকে ডোনাল্ড ট্রাম্প মাস্কের উদ্দ্যেশ্য বলেন, ‘তোমাকে পেয়ে আমি সম্মানিত। সে অসাধারণ একজন সফল ব্যক্তি। সে সত্যিই অনেক পরিশ্রম করছে। তোমার কাজের অনেক প্রশংসা আসছে। আক্ষরিক অর্থে DOGE টিম যে কাজটি করছে তা হল সরকারি কম্পিউটার সিস্টেম ঠিক করতে সাহায্য করা।’ এদিকে ফেডারেল কর্মী ইলন মাস্কের কর্মকাণ্ডের প্রতিবাদে পদত্যাগ করেছেন। এই সপ্তাহে, DOGE-এর প্রায় এক তৃতীয়াংশ প্রযুক্তি কর্মী পদত্যাগ করেছেন। এবংমাস্কের হুমকি বা দাবির বিরুদ্ধে ডজন ডজন মামলাও দায়ের করা হয়েছে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর