ট্রলি-কাণ্ডের মা ও মেয়েকে তোলা হল বারাসত কোর্টে,নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ট্রলি-কাণ্ডের মা ও মেয়েকে নিয়ে যাওয়া হল বারাসত কোর্টে। পুলিশ সূত্রে খবর, টিআই প্যারেডের আবেদন জানাবে। টিআই প্যারেড শেষ হলে মা ও মেয়েকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।একইসঙ্গে বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি)দুই অভিযুক্তকে অন্য মহিলাদের সঙ্গে একই সারিতে দাঁড় করিয়ে সাক্ষীদের দ্বারা চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ করা হবে। যে ট্রলি ব্যাগে দেহটি ভরা হয়েছিল, সেটিকেও চিহ্নিতকরণ করা হবে।

গতকাল বুধবার(২৭ ফেব্রুয়ারি)ট্রলি-কাণ্ডে অভিযুক্ত মা ও মেয়েকে কলকাতার নগর দায়রা আদালতে হাজির করানো হয়েছিল।তাঁদের এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।বৃহস্পতিবারই অভিযুক্তদের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আদালতের তরফে কলকাতা পুলিশকে এই সংক্রান্ত কেস ডায়েরি মধ্যমগ্রাম পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযুক্তেরা মধ্যমগ্রামের বাসিন্দা এবং মূল ঘটনাও সেখানে ঘটেছে, তাই তদন্তভার মধ্যমগ্রাম থানার হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা বিষয়টা পুনরায় খতিয়ে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ।

মধ্যমগ্রামের বৃদ্ধা খুন কাণ্ডে উত্তাল গোটা এলাকা। এই ঘটনায় হাতেনাতে পাকড়াও হয়েছে মা ও মেয়ে। দুই মহিলা অভিযুক্তকে জেরার মুখে উঠে এসেছিল ওই দেহ এক বৃদ্ধার। বৃদ্ধা সম্পর্কে পিসিশাশুড়ি হন। দুই মহিলার নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। পুলিশি জেরায় তারা স্বীকার করেছিল পিসিশাশুড়ির দেহ ট্রলিতে ভরে ফেলতে এসেছিলেন গঙ্গায়!মধ্যমগ্রামকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছেন পুলিশ। সেই হিসেবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন গোয়েন্দারা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক