বাড়িতে ঢুকে কিশোরীকে গণধর্ষণ ২ মত্ত ব্যক্তির, চিৎকার করে পড়শিদের সতর্ক করল বোন

রপর দুই অভিযুক্তকে স্থানীয় বাসিন্দারা বেধড়ক মারধর শুরু করে। এরপর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এবং তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরাঃ স্কুল থেকে বোনের সঙ্গেই বাড়িতে ফিরছিল কিশোরী। কিন্তু রাস্তাতে পিছু করে দুই মত্ত ব্যক্তি। এরপর খাবার চাওয়ার অছিলায় বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়েন ওই ব্যক্তি। বাড়িতে সেই সময় ছিল না কিশোরীর বাবা-মা কেউই। তা জেনেই যে বাড়িতে ঢুকে পড়েন মত্ত ব্যক্তিরা তা নিশ্চিত। এরপর দুজনে মিলে কিশোরীকে লাগাতার ধর্ষণ করতে থাকেন। এই পরিস্থিতিতে দিদিকে বাঁচাতে কিশোরীর বোন চিৎকার শুরু করে দেয়। কোনও ভাবে বাড়ি থেকে বেরিয়ে বিষয়টি প্রতিবেশীদের জানায়। খবর পেয়েই, প্রতিবেশীরা পুরো বাড়ি ঘিরে ফেলেন। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের আগরায়।

তারপর হাতেনাতে দুই মত্তকে ধরে ফেলেন। এরপর দুই অভিযুক্তকে স্থানীয় বাসিন্দারা বেধড়ক মারধর শুরু করে। এরপর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এবং তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই বিষয়ে আগরার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, দুই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎই পাশের বাড়ির মেয়েটির চিৎকার শুনে তিনি বেরিয়ে আসেন। মেয়েটি কাঁদতে কাঁদতে তাঁকে বলে, তাঁদের ঘরে জোর করে দু’জন ঢুকে তাঁর দিদিকে আক্রমণ করেছে। আর তা শুনেই কিশোরীর গোটা বাড়ি ঘিরে ফেলে স্থানীয়রা। এরপর ঘর থেকে দুই অভিযুক্তকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয় তাঁকে।

পুলিশ সূত্রের খবর, ঘটনার সময় বাড়িতে কিশোরীর বাবা-মা কেউ ছিলেন না। তাঁরা কাজে গিয়েছিলেন। তাঁরা পেশায় দিনমজুর। রোজ সকালেই দুই মেয়েকে স্কুলে পাঠিয়ে তাঁরা বেরিয়ে পড়ে কাজে। আর এদিন দুই বোন স্কুল থেকে ফেরার পথেই তাঁদের অনুসরণ করতে করতে জোরপূর্বক বাড়িতে ঢুকে পড়েন দুই অভিযুক্ত। এরপরেই তাঁরা কিশোরীকে গণধর্ষণ করেন।

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56