বিজেপির আয়ু কতদিন ? নেতাজি ইন্ডোরে দিনক্ষণ বলে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নেতাজি ইন্ডোরে তৃণমূল মেগা সমাবেশ থেকে বিজেপিকে একের পর এক ইস্যুতে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সেইসঙ্গে পদ্ম শিবিরের আয়ু নিয়েও সাফ ভবিষ্যবাণী করে দিয়েছেন তিনি । মমতার কথায়, ‘ওদের আয়ু দু-তিন বছর । ২০২৭-২৯-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ।  তারপরে আর নেই। ‘ 

বলা যায়, বিধানসভা ভোটের প্রচারে সময় আগে একদমই  নষ্ট করতে চায় না তৃণমূল কংগ্রেস । তাই এদিন মেগা সমাবেশ থেকেই দলীয় কর্মীদের বার্তা নির্বাচনের রূপরেখা বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিম ।  তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন,’ সবার আগে ভোটার লিস্ট যাচাই করার জন্য বুথস্তরের কর্মীদের কাজে নামতে হবে । যাতে না ভোটার তালিকায় কারচুপি হয়।’ সেইসসঙ্গে আধার কার্ড কেলেঙ্কারি নিয়েও এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি  স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ আধার কার্ড কেলেঙ্কারি হচ্ছে ।  একই এপিক নম্বরে বাংলার ভোটারের জায়গায় হরিয়ানা, পাঞ্জাব, বিহারের নাম ঢুকিয়েছে। যাতে না বাংলার মানুষ ভোট দিতে পারে । 

আরও পড়ুনঃ বিধানসভা ভোটে কত আসনে জয় চাই ? টার্গেট বেঁধে দিলেন মমতা

বাংলার বদনাম করার জন্য বিজেপি বারবার এজেন্সি পাঠাচ্ছে বলে এদিন  অভিযোগ তুলেছেন  মমতা। তিনি দাবি করেন,’  নির্বাচন যত এগিয়ে আসবে, এজেন্সির তৎপরতা বাড়বে।  সবাইকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয়।’ বলা বাহুল্য এই প্রথম নয়  বরাবরই মমতা  অভিযোগ করে এসেছেন, নির্বাচনের আগে তৃণমূলকে টার্গেট করা হয় এজেন্সি দিয়ে। এ দিনও সেই অভিযোগ আবারও তুলে ধরলেন তৃণমূল সুপ্রিম । সেইসঙ্গে বৃহস্পতিবার মেগা সমাবেশের  মঞ্চ থেকেই বিধানসভা ভোটের সুর বেঁধে দিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। 

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির