শকুন্তলা পার্ক থেকে মিলল বাবা-মেয়ের ঝুলন্ত দেহ! খুন নাকি আত্মহত্যা ? তদন্তে হোমিসাইড শাখা

Share:

নিজস্ব প্রতিনিধি : ট্যাংরাকাণ্ডের পর এবার বেহালার শকুন্তলা পার্ক। আবার এক হাড়হিম করা ঘটনা। এখানে উদ্ধার বাবা-মেয়ের ঝুলন্ত দেহ। মাথায় হাত পরিবারের। আত্মহত্যা নাকি খুন ? এখনও ধন্দে পরিবার ও তদন্তকারীরা। মৃত ব্যক্তির নাম স্বজন দাস। কী কারণে মৃত্যু তা জানতে তদন্তে নেমেছে গোয়েন্দারা। বছর ৫৩-র ব্যবসায়ী স্বজন দাসের চিমনি-ওয়াটার পিউরিফায়ারের দোকান আছে। সেখান থেকেই উদ্ধার হয়েছ ব্যবসায়ী ও তাঁর মেয়ের ঝুলন্ত দেহ।

সূত্রের খবর, মানসিকভাবে অনেকদিন ধরেই বিপর্যস্ত ছিলেন স্বজন দাস। ২২ বছরের মেয়েও ভুগছেন অনেকদিন ধরে। ব্যবসায়ী  স্বজনের বাড়ি মহেশতলার নুঙ্গিতে। পরিবারের দাবি, শুক্রবার দুপুর ১টা নাগাদ মেয়েকে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী।দীর্ঘক্ষণ না ফেরায়, চিন্তায় পড়ে যান স্ত্রী।খোঁজ নিতে শুরু করেন। সন্ধে ৭টা নাগাদ শকুন্তলা পার্কে স্বজনের অফিস ঘর থেকে উদ্ধার হয় বাবা-মেয়ের ঝুলন্ত দেহ।ডিপ্রেশনের কারণেই মেয়েকে খুন করে আত্মহত্যা করলেন বাবা ? নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা।

ট্যাংরা কাণ্ডের রেশ এখনও কাটে নি। এর মধ্যেই ফের মর্মান্তিক মৃত্যুর সাক্ষ্মী থাকল কলকাতা। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধন্দে গোয়েন্দারা। মৃত স্বজনের দাসের স্ত্রীয়ের দাবি, মেয়েকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে দু’জনে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে আসে। এরপরও বাড়ি ফিরে আসে নি তারা। এদিকে ক্রমশ চিন্তা বাড়তে থাকে। খোঁজখবর নেওয়া শুরু হয়। তখনই বেহালায় স্বজন দাসের অফিস ঘর থেকে উদ্ধার হয় তাঁর ও তাঁর মেয়ে সৃজা দাসের দেহ।

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর