দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ! ভয়ঙ্কর দুর্ঘটনা বলিভিয়ায়,নিহত অন্তত ৩৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা।দুই বাসের মধ্যে সংঘর্য,নিহত অন্তত ৩৭ জন। আহত হয়েছে ৩০ জনেরও বেশি। ঘটনাটি ঘটেছে বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত ঘটনাস্থলে কাজ করে চলেছে উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে দু’টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।

দেশটির পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল ৭ টায় উয়ুনি এবং কোলচানি শহরের মধ্যবর্তী রুটে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার কারণে আহত হয়েছে ৩৯ জনেরও বেশি। তড়িঘড়ি চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাঁচানো যায় নি ৩৭ জনকে। উদ্ধারকর্মীরা মৃতদেহ চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে।

ওই মুখপাত্র আরও জানিয়েছে, কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির দুইজন চালক ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে কোনরকমে বেঁচে গিয়েছেন। একজন বাসের চালক আইসিসিইউতে ভর্তি রয়েছে। অন্য একজন চালকের অবস্থা স্থিতিশীল। তাকেও জিজ্ঞাসাবাদ চলছে। তবে বেঁচে যাওয়া দুই চালকের মধ্যে একজন মদ্যপ অবস্থায় ছিল। যাত্রীদের অভিযোগ চালকের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে একটি বাস ওরোরো প্রদেশের দিকে যাচ্ছিল। বিখ্যাত ওরোরো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে সেখানে। উল্টো দিক থেকে আসা আরেকটি বাস লেন পরিবর্তন করে সজোরে ধাক্কা মারে। দু’টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ইতিমধ্যেই পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করা শুরু করে দিয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক