তৃণমূল পঞ্চায়েত প্রধানের গ্রেফতারের দাবিতে পঞ্চায়েত সদস্যদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি দুই নম্বর ব্লকের বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লার গ্রেফতার ও অপসারণের দাবিতে সরবেড়িয়া ধামাখালির রামপুর বাজারে(Rampur Bazar) রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান একাধিক তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। বিক্ষোভকারী তৃণমূল কর্মী ও তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের দাবি, গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক একাধিক দুর্নীতি করছে। এলাকায় কোন উন্নয়ন করছে না। অন্যান্য তৃণমূলের কর্মীদের ও পঞ্চায়েত সদস্যদের নানান ধরনের হুমকি দিচ্ছে। উল্লেখ্য গতকাল হাজী সিদ্দিকীর(Hazi Sidiqi) দুর্নীতি অভিযোগে তদন্ত করতে আসে পঞ্চায়েত আধিকারিকরা ও বিডিও ।তাদের সামনে ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের কুপিয়ে খুন করার হুমকি দেন প্রধান।

এই ঘটনার পর সোমবার রাতেই সন্দেশখালি থানায়(Sandeshkhali P.S.) প্রধানের গ্রেপ্তারের দাবি জানিয়ে অভিযোগ করা হয়। সেই অভিযোগ পাওয়ার পরেও প্রশাসন নিষ্ক্রিয় থাকার ফলে বিক্ষোভে সামিল হন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। তাদের দাবি অবিলম্বে প্রধানকে গ্রেফতার করতে হবে। তা না হলে আমরা পঞ্চায়েতে আসতে পারছিনা। আমাদের প্রাণের সংশয় রয়েছে।এদিকে,পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের দাবিতে সন্দেশখালির বেড়মজুর এলাকায় প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তৃণমূলের কর্মীরা।শেখ শাহজাহানের নাম করে খুন করার হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের”। আতঙ্কে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। অভিযোগ করা হয় থানায়।

সন্দেশখালি দুই নম্বর ব্লকের অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লার একাধিক দুর্নীতির অভিযোগ সামনে নিয়ে এল তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বিভিন্ন প্রশাসনিক দফতরে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর সেই দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করতে আসেন ও গ্রাম পঞ্চায়েত অফিসে একটি বৈঠক করতে আসেন। সেই বৈঠক চলাকালীন প্রধান হাজী সিদ্দিক মোল্লা, প্রশাসনিক কর্তাদেরকে উদ্দেশ্য করে নানা রকম কুরুচিকর মন্তব্য করে এবং তাদের হাত-পা কেটে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর এক প্রশাসনিক কর্তা ইতিমধ্যে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার পর সন্ধ্যা বেলায় ওই পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিকী মোল্লাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তার দাবিতে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষেরা বিক্ষোভ দেখান। তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলেন একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সেই ব্যাপারে আমরা সমস্ত পঞ্চায়েত সদস্যরা মিলে স্বরূপ হয়েছিলাম এবং অভিযোগ জানিয়েছিলাম উদ্বোধন কর্তৃপক্ষর কাছে সেই ব্যাপারে প্রধান বলেন, শেখ শাহজাহান আর কয়েকদিন পর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসছে। তারপর দেখে নেওয়া হবে।

কুড়ুল দিয়ে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে বলে তিনি হুমকি দিয়েছেন ।আমরা পঞ্চায়েত সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অবিলম্বে প্রধানকে গ্রেফতার করা হোক তা না হলে আমাদের প্রাণের সংশয় হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে” তৃণমূলের পঞ্চায়েত প্রধান’ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের কেটে টুকরো টুকরো করার হুমকি দিয়েছেন” প্রশাসন কি প্রধানকে গ্রেফতার করবে? প্রধান উপযুক্ত শাস্তি পাবে? পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিকী মোল্লা বলেন, পুরোটাই আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। শেখ শাহজাহানের নাম করে হুমকি দেয়ার ব্যাপারে তিনি বলেন, এটা ভিত্তিহীন। কোন প্রমাণ আছে কি?

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের