পেট চালাতে রাস্তার পাশে দোকান খুলেছিলেন বাংলা সিরিয়ালের পরিচালক, অবশেষে খুলল ভাগ্যের চাকা

'খাকি ২'-এর বিজ্ঞাপনী ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাঁরই অভিনয়ের পরীক্ষা নিয়েছেন অয়ন সেনগুপ্ত। তবে সবটাই পর্দার জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেও সংসার চালাতে রাস্তায় বসে খাবার বেচেছেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত। টলিপাড়া থেকে তাঁকে বিতাড়িত করা হয়েছে বলে এমনটাই দাবি করেছিলেন পরিচালক। অথচ তাঁর হাতেই সেজেছিল ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি শেষ না হয়’-এর মতো একাধিক ব্লকবাস্টার সিরিয়াল। যা দর্শকদের মনোরঞ্জন করেছিল দীর্ঘদিন। কিন্তু শোনা গিয়েছিল, সিরিয়াল শেষের পর টলিউডে আর কাজ পাচ্ছিলেন না পরিচালক। তাই পেটের দায়ে রাস্তায় খাবার বেচতে শুরু করেছিলেন তিনি। তবে সাময়িক বিরতির পর ফের চেনা জগতে ফিরলেন অয়ন সেনগুপ্ত। আর ফিরেই তাঁকে অডিশন নিতে হয়েছে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

নীরজ পাণ্ডে র নতুন সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-তে পরিচালকের ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছেন অয়ন এবং তাঁকে সুযোগ করে দিয়েছেন অভিনেতা নির্বাচক অনিমেষ বাপুলি। গতকাল থেকে বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োয় শুরু হয়েছে এই সিরিজের শুটিং। ‘খাকি ২’-এর বিজ্ঞাপনী ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাঁরই অভিনয়ের পরীক্ষা নিয়েছেন অয়ন সেনগুপ্ত। তবে সবটাই পর্দার জন্যে। হ্যাঁ, পর্দায় পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন অয়ন সেনগুপ্ত। আর তাঁর প্রথম শটই ছিল মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সারাদিন সৌরব গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শুটিং সেরেছেন তিনি। অয়নকে তাঁর চেনা জগতে ফেরানোর বিষয়ে অনির্বাণ জানিয়েছেন, অয়ন সেনগুপ্তকে অনেকদিন ধরেই চেনেন তিনি। তাঁর বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি ওয়াকিবহাল। তবে তাঁকে পরিচালকের আসন ফিরিয়ে দিতে না পারলেও পরিচালক হিসেবে অভিনয়ের সুযোগ করিয়ে দিতে পেরে তিনি খুব খুশি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন অয়নের? তাঁর কথায়, ‘শুটিংয়ে দাদার সঙ্গে যে খুব কথা হয়েছে তা নয়। তবে তিনি খুব ঠান্ডা মাথার মানুষ।

শুটিংয়ে জেনারেটর বিভ্রান্তি হয়েছিল। কিন্তু তিনি কোনও উত্তেজনা প্রকাশ করেননি। টুকটাক আমার সঙ্গে কথা বলেছেন। তবে তাঁর অধিনায়কত্ব বা খেলা নিয়ে কোনও কথা হয়নি। তবে গড়পড়তা অভিনেতা দের থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় অনেক এগিয়ে। তাঁর পর্দার উপস্থিতি, ব্যক্তিত্ব, স্বতঃস্ফূর্ত আচরণ সবটাই তুখোড়। যে কোনও ভূমিকাতেই তিনি অভিনয় করতে পারবেন।’ তবে শুধু ‘খাকি ২’-এর বিজ্ঞাপনী ছবি নয়, শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’ তেও পরিচালক হিসেবে অভিনয় করছেন অয়ন। যদিও তিনি শুধুমাত্র অভিনয়ের সুযোগ পেয়েছেন, পরিচালকের নয়। তাই দোকানদারিটাও তিনি চালিয়ে যাবেন। ভবিষ্যতে ফুটপাথের দোকানটি আরও বড় করার স্বপ্ন দেখছেন অয়ন সেনগুপ্ত।

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক