বসন্তে উত্তর সিকিম ও পূর্ব সিকিমে তুষারপাত, খুশি পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত বিদায়ের পথে।আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক সেই সম্ভাবনাই সত্যি হল। শনিবার উত্তর সিকিমে(North Sikkim) লাচুং ও পূর্ব সিকিমের সোংমোতে শুরু হয় তুষারপাত(Snow Fall)। আর শনিবার সকাল থেকে তুষারপাত শুরু হতেই খুশিতে মেতে উঠেন পর্যটকরা। জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে সোংমোতে ও লাচুং- এ। তুষারপাত এতটাই ছিল যে রাস্তা থেকে শুরু করে বাড়িঘর ,গাড়ি সমস্তটাই বরফের চাদরের ঢেকে যায়। অপরদিকে তুষারপাত শুরু হতেই তুষার নিয়ে খেলতে শুরু করেন পর্যটকরা। সিকিম প্রশাসন সূত্রে খবর, সিকিমের একাধিক জায়গায় তুষারপাতের হয়েছে।

যার কারণে বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তবে পর্যটক ও সাধারন মানুষের কথা মাথায় রেখে সে সমস্ত রাস্তা দ্রুত পরিষ্কার করা হচ্ছে। এর পাশাপাশি এই মুহূর্তে ভিড়ে ঠাসা সিকিম যার কারণে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ সিকিম প্রশাসন‌।এদিকে, সামনেই বসন্ত উৎসব। একইসঙ্গে চলছে রমজান মাস। এই আবহে চড়াও হল তাপমাত্রার পারদ।ফাগুনেই দাপট দেখাতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সন্ধ্যের পর গায়ে কাঁটা দিচ্ছে হালকা শীত। দোলের আগেই ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রার গন্ডি। আরও চড়বে পারদ পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার থেকেই বাড়তে পারে দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলির তাপমাত্রার পারদ।কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হতে পারে ৩৫ ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহবিদদের।

এদিকে শনিবার ৮ মার্চ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তবে শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে গরম বাড়তে শুরু করেছে। আগামী ১০ মার্চের পর তাপমাত্রা আরও বাড়বে।দার্জিলিং এবং কালিম্পং জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।অন্যদিকে,  দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সোমবার ১০ মার্চের পর তাপমাত্রা আরও বেশ খানিকটা বাড়তে পারে। দোল পার হতে না হতেই গরম আরও ভোগাবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এর সঙ্গে থাকছে গরম হাওয়া। তবে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে বলে পূর্বাভাস আবহবিদদের। তবে শনিবার থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। রাতেও গরম অনুভূত হবে। কয়েকদিন ধরে দাপট দেখাবে তাপমাত্রার পারদ।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে