Loading live market data...
Loading active stocks...
Connecting...

ক্যামেরনের ‘অবতার’ ছবিতে অভিনয়ের জন্য ১৮ কোটির প্রস্তাব পেয়েছিলেন, দাবি গোবিন্দার

টাইটানিক নির্মাতা তথা কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন তাঁর বিশ্বখ্যাত সিরিজ 'অবতার'-এ প্রধান চরিত্রে অভিনয়ের জন্যে গোবিন্দা কে প্রস্তাব দিয়েছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বিচ্ছেদের জন্যে সংবাদের শিরোনামে রয়েছেন বলিউডের ‘হিরো নং ওয়ান’ গোবিন্দা। দিন কয়েক আগেই খবরে এসেছিল, সুনীতা আহজার সঙ্গে ৩৭ বছরের বিবাহিত জীবন ভাঙছে গোবিন্দার। সুনীতার একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হতেই গুঞ্জন তীব্র হয়। যেখানে তিনি দাবি করেছিলেন যে, অনেকদিন ধরেই তিনি গোবিন্দার সঙ্গে এক ছাদের তলায় থাকেন না। এমনটাও গুঞ্জন ওঠে যে, ৩১ বছর বয়সী মারাঠা অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দা, সেই কারণেই তাঁদের মধ্যে সাংসারিক কলহ শুরু হয়েছে। তাই ডিভোর্সের পথে হাঁটছেন তাঁরা। কিন্তু এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারকা দম্পতি। এর মধ্যেই আরও একটি খবরের জন্যে সংবাদের শিরোনামে এলেন গোবিন্দা।

তিনি দাবি করেছেন, ‘টাইটানিক নির্মাতা তথা কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন তাঁর বিশ্বখ্যাত সিরিজ ‘অবতার’-এ প্রধান চরিত্রে অভিনয়ের জন্যে গোবিন্দা কে প্রস্তাব দিয়েছিলেন। এমনকী তিনি ১৮ কোটি টাকাও দিয়েছিলেন গোবিন্দাকে। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কারণ চরিত্রটি তাঁর পছন্দ হয়নি। সম্প্রতি মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলে গোবিন্দা বিষয়টি প্রকাশ করেছেন। সেখানে তিনি জানালেন, ‘আমেরিকায় জেমস ক্যামেরনের সঙ্গে আমার আকস্মিকভাবে দেখা হয়ে গিয়েছিল। একজন সর্দারজি ক্যামেরনের সঙ্গে তাঁকে দেখার করিয়ে দিয়েছিলেন। তখনই ক্যামেরন আমাকে তাঁর সঙ্গে চলচ্চিত্রে কাজ করতে বলেন। আমি তাঁকে ডিনারের জন্য আমন্ত্রণও জানিয়েছিলাম এটি নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু আমি কোনও খোঁড়া চরিত্রে অভিনয় করতে চাইনি।’

গোবিন্দা আরও বলেন, “ছবির শিরোনামও আমি দিয়েছিলাম। আমি রাজেশ খান্নার একটি ছবি দেখেছিলাম, যেখানে তাঁর বাঁ হাত কাটা ছিল। তাঁকে দেখে আমি তখন ভেবেছিলাম, কেন তিনি এমন অদ্ভুত চরিত্রে অভিনয় করলেন? আমি কেবল সিক্যুয়েলের ভবিষ্যদ্বাণী করেছিলাম। জেমস ক্যামেরনও আমাকে খোঁড়া চরিত্রে অভিনয়ের জন্যে বলেছিলেন। কিন্ত আমি স্পষ্টভাবে তাঁকে না করে দিই। কিন্তু ক্যামেরন বলেছিল, এই চরিত্রের জন্যে ‘আমি তোমাকে ১৮ কোটি টাকা দেব। কিন্ত আমি বললাম, ‘আমি তোমার ১৮ কোটি টাকা চাই না।’ সে বলল, শুটিং ৪১০ দিনের জন্য হবে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু যদি আমি আমার শরীর রঙ করি, তাহলে আমি হাসপাতালে থাকব!” ২০০৯ সালে প্রথম মুক্তি পেয়েছিল অবতারের প্রথম সংস্করণ, যার প্রধান চরিত্রে ছিলেন স্যাম ওর্থিংটন এবং জো সালডানা। দ্বিতীয় কিস্তি, দ্য ওয়ে অফ ওয়াটার, মুক্তি পায় ১৬ ডিসেম্বর, ২০২২। তৃতীয় সংস্করণটি ২০২৫ সালে মুক্তি পাবে, অবতার ৪ ২০২৯ সালে এবং অবতার ৫ ২০৩১ সালে মুক্তি পাবে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর