Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হলিউডের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘হ্যারি পটার’-খ্যাত অভিনেতা সাইমন

সকল বয়সী ভক্তদের জন্যেই অত্যন্ত প্রিয় 'হ্যারি পটার' সিরিজটি। আর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সাইমন ফিশার।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে ফের শোকের ছায়া! মারা গেলেন ‘হ্যারি পটার অ্যান্ড ফিলোসফার্স স্টোন’-খ্যাত অভিনেতা সাইমন ফিশার-বেকার (Simon Fisher- Backer)। ৯ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। অভিনেতার সমকামী বন্ধু টনি এবং তাঁর জনসংযোগ দল অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তাঁর ম্যানেজার ব্যারি বলেছেন, ‘আজ আমি কেবল সাইমন ফিশারের মতো একজন ক্লায়েন্টকেই হারালাম না বরং ১৫ বছরের ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধুকেও হারালাম।’

ফিশারের সমকামী বন্ধু টনি তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন, “সবাইকে শুভেচ্ছা। আমি টনি, সাইমনের স্বামী। খুব দুঃখজনকভাবে জানাচ্ছি আজ দুপুর ২:৫০ মিনিটে সাইমন মারা গিয়েছেন।” সাইমন কেবল তার অন-স্ক্রিন কাজের জন্যই পরিচিত ছিলেন না, বরং একজন লেখক ও বক্তা হিসেবেও পরিচিত ছিলেন। সকল বয়সী ভক্তদের জন্যেই অত্যন্ত প্রিয় ‘হ্যারি পটার’ সিরিজটি। আর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সাইমন ফিশার। সেই কারণে তাঁর মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত করেছে ভক্তদের।

‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সংস্করণে সাইমন হাফলপাফ হাউসের মজার ভূত ফ্যাট ফিয়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিতে তাঁর ভূমিকা স্বল্প হলেও ভক্তদের মনে স্থায়ী ছাপ ফেলেছিলেন অভিনেতা। হ্যারি পটারের পাশাপাশি সাইমন ফিশার আইকনিক টেলিভিশন সিরিজ ‘হু’-তেও নীল চামড়ার কালোবাজারি ডোরিয়াম মালডোভারের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং ব্যাপক জনপ্রিয়তাও কুড়িয়ে ছিলেন। সাইমন ব্রিটিশ থিয়েটারে অভিনয় যাত্রা শুরু করেন। পরে চলচ্চিত্র এবং টেলিভিশনে অভিনয়ের সুযোগ পান। কিন্তু তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় হ্যারি পটার ব্লকবাস্টার চলচ্চিত্রটি। তিনি লেস মিজারেবলস, পপি লাভ, গেটিং অন এবং দ্য বিল-সহ বেশ কয়েকটি ক্ল্যাসিক সিরিজে কাজ করেছিলেন। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই হলিউডে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনে ফোন নিয়ে নেওয়ার নির্দেশ

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

মেখলিগঞ্জে পরাজিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘জেলখাটা’ পরেশ অধিকারী

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা