গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: বেলা যত বাড়ছে তত উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এরই মধ্যে, ক্যানিং-পূর্বে পুর্ননির্বাচনের দাবি তুলে আরাবুল ও বিজেপি প্রার্থী অসীম সরকার। শুরু হয় বিক্ষোভ। গণনাকেন্দ্রের ভিতরে চলে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম-সহ বিজেপির অসীম সরকারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন তিন বিজেপিকর্মী।

ক্যানিং-পূর্বে আইএসএফের প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত আরাবুল ইসলাম। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন মহম্মদ বাহারুল ইসলামকে। এখনও পর্যন্ত গণনায় তৃণমূল প্রার্থী ১৬৬০৮ ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আরাবুল ইসলাম। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অসীম সানপুই। তিনি ৩৯৩৯৩ ভোটে পিছিয়ে রয়েছেন।

এরপরই ইভিএম কারচুপির অভিযোগ জানান বিজেপি ও আইএসএফ প্রার্থী। লাঠিচার্জের অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এরপর গণনা কেন্দ্রের সামনে গেটের কাছেই এক দিকে আরাবুল ও অন্যদিকে বিজেপি প্রার্থী অসীম অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। মূলত গণনায় কারচুপি ও ইভিএম পরিবর্তন করা হয়েছে এই অভিযোগ তুলে তাঁরা অবস্থান বিক্ষোভ করছেন।

আরাবুলের অভিযোগ, ‘কয়েকটি বুথে তাঁরা বুথ এজেন্ট না দিলেও সেখানে তাঁদের দলের নামে সই করা হয়েছে। আমরা পুর্ননির্বাচনের আবেদন জানাচ্ছি। আমাদের মারধর করা হয়েছে। বিডিও ও অন্য আধিকারিকরা এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ।

অন্যদিকে, তুমুল অশান্তি হয় ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনাকেন্দ্রে। নোয়াপাড়া ও বীজপুরের দুই প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য ও সুবোধ অধিকারীর উপরে হামলার অভিযোগ। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর। জেলাশাসক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট