মুর্শিদাবাদ ও নদিয়া থেকে একের পর এক সশস্ত্র দুষ্কৃতীরা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ ও নদিয়া:গোপন সূত্রে খবর পেয়ে, মুর্শিদাবাদে ডোমকল থানার পুলিশ,বুধবার সকালে ডোমকলের হরিশংকরপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহরুখ হোসেন নামে এক যুবককে আটক করে। তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি বড় মাপের আগ্নেয়াস্ত্র। ধৃত ঐ শাহরুখ হোসেনের বাড়ি নদিয়ার থানারপাড়া থানার সাহেবপাড়া(Sahebpara) এলাকায় বলে পুলিশ সূত্রের খবর। আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যে অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে এসেছিল বলে অনুমান করছে পুলিশ।এই অস্ত্র কার কাছে পাচার করত ধৃত ব্যক্তি তা খতিয়ে দেখছে পুলিশ।

পুরো ঘটনার তদন্তের স্বার্থে বুধবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়। সামনেই বিধানসভা ভোট তার আগে এই ধরনের আগ্নেয়াস্ত্র বেচাকেনা চলছে কিনা তা নিয়া যথেষ্ট তৎপর রাজ্য পুলিশ এবং ডোমকল পুলিশের(Domkol Police) সাফল্য দোলের আগে।এদিকে,গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কল্যাণী থানার অন্তর্গত মাঝেরচর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুলাল সরকার নামে এক যুবককে একটি দেশী আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ ।ধৃতকে বুধবার কল্যাণী আদালতে(Kalyani Court) পেশ করা হয় বলে পুলিশ সূত্রে খবর।দোলের আগে গোটা রাজ্যে দুষ্কৃতীদের ধরতে শুরু হয়েছে পুলিশের তৎপরতা। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং(Naka Checking)। একাধিক জায়গায় ধরা পড়ছে গাঁজা আফিম সহ তরল মাদক। উদ্ধার হচ্ছে অস্ত্রশস্ত্র, কার্তুজ ইত্যাদি।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন