উল্টো-পাল্টা খেয়ে পেট খারাপ? কচি সজনে ডাঁটা দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন বাটিচচ্চড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার অনেকেই নিরামিষ খেয়ে থাকেন। তার উপর দোলের দিন উল্টোপাল্টা খেয়ে কী পেট খারাপ ? তবে বানিয়ে নিতে পারেন ঘরোয়া এই মেডিসিন। এক কাপ বাটি চচ্চড়ি। বাজারে এখন গেলেই সারি সারি সজনে ডাটা।কচি কচি সজনে ডাটাই কিনে আনুন থলে ভরে। এরপর রসিয়ে-কষিয়ে রাধুঁন সজনে ডাঁটার চচ্চড়ি। এটি যেমন খেতে সুস্বাদু তেমনই পুষ্টি গুণে অনেক এগিয়ে।

উপকরণ : ২০০ গ্রাম কচি সজনে ডাঁটা,২ টি টমেটো,মাঝারি মাপের আলু,১ টা বেগুন(লম্বাটে করে কাটা),পাতিলেবু একটা, শুকনো লঙ্কা,কালো সর্ষে, সাদা সর্ষে, তেল, লবন, হলুদ গুঁড়ো,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো,লবন,পোস্ত,কালো জিরে ও চিনি

প্রণালী : প্রথমে আলু আর ডাঁটা ভাল করে ধুয়ে লম্বাটে মাপে কেটে নিন। টমেটোও না কুচিয়ে লম্বাটে আকারে কেটে নিন।একটি পাত্রে দু’রকম সর্ষে, পোস্ত এবং কাঁচালঙ্কা চিরে অন্তত ১৫ মিনিট ভিজিয়ে তার পরে বেটে নিন।

এবার কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আলু ভেজে নিন।আলু ভাজার সময়ে লবন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভাজবেন।আলু ভাজা হয়ে গেলে তুলে রাখুন।এবার ওই তেলেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কিছুটা ভেজে দিয়ে দিন হলুদ এবং লঙ্কার গুঁড়ো।খানিকটা নেড়েচেড়ে দিয়ে দিন কেটে রাখা টমেটো। এক মিনিট পরে টমেটো নরম হলে দিন সর্ষে-পোস্ত বাটা।বেশ কিছু ক্ষণ মশলা কষানোর পরে তেল ছাড়তে শুরু করলে কেটে রাখা ডাঁটা দিয়ে খানিক ক্ষণ কষিয়ে তাতে জল দিয়ে ঢেকে রান্না হতে দিন কিছু ক্ষণ।

আরও পড়ুন : নতুন পদ্ধতিতে বানান পটলের ভর্তা, চেটেপুটে খাবে সকলে…

মিনিট পাঁচেক পরে ঢাকা খুলে আলু দিয়ে আরও এক বার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না হতে দিন। ২-৩ মিনিট পরে ঢাকা খুলে দেখুন। জলের ঘনত্ব কম-বেশি করে নিতে পারেন। রান্না হয়ে গেলে উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আঁচ বন্ধ করে কিছু ক্ষণ চাপা দিয়ে রেখে দিন। উপর থেকে লেবুর রসও ছড়িয়ে দিতে পারেন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই বাটি চচ্চড়ি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই