দোলের দুপুরে খড়দায় তৃণমূল ছাত্রনেতা খুন, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়দা: খড়দায় খুন তৃণমূল কর্মী। মৃতের নাম অমর চৌধুরী। তিনি তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়। দোলে রঙ খেলার সময় সংঘর্ষ হয়। তারপরেই কোপানো হয় ওই ব্যক্তিকে। আরজি কর হাসপাতালে(R G Kar Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছাত্রনেতাকে কুপিয়ে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পবন রাজভড়(Paban Rajbhar)। কানাই সাউ নামে অপর এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে শুক্রবার দুপুরে দোল খেলতে ডেকে তাকে মারধর করা হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।

তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার পর কলকাতা আরজি কর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ছাত্রনেতার ঘাড়ের কাছে গভীর ক্ষত রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ছাত্র নেতার এই খুনের ঘটনায় মোট তিনজন যুক্ত রয়েছেন। মৃত আকাশের দাদা জানান সে যখন বাড়ি ফিরছিল তখন সে একটি গোলমাল হচ্ছে বলে দেখতে পেয়েছিল। তার ভাই তাকে বলে বাড়ি যাও আমি আসছি। এরপর তার দাদা খেতে বসে খবর পায় ভাইকে মেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে দিয়েছে। ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় তার মৃত্যু হয়েছে।

মৃত যুবকের বয়স ২৪ বছর। সে ব্যারাকপুরের মহাদেবানন্দ কলেজের(Mahadebananda College) ছাত্র। ওই যুবক ছাত্র রাজনীতি করত। যে খুন করেছে সে পুরোপুরি ক্রিমিনাল কার্যকর্মের সঙ্গে যুক্ত। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একজনকে গ্রেফতার করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের কারণ গোলমাল কেন হয়েছে? এইসব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের