কালিয়াচকে ব্রাউন সুগার তৈরীর কারখানার হদিশ পেল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: এবার ব্রাউন সুগার তৈরির কারখানার হদিশ মিলল মালদার কালিয়াচকে। উদ্ধার ৫কোটি টাকা মূল্যের মাদক। গোপন সূত্রে খবর পেয়ে , কালিয়াচক থানার বালুগ্রামে অভিযান চালায় পুলিশ । উদ্ধার হয় সাড়ে পাঁচ কেজি ব্রাউন সুগার(Brown Sugar) , সাড়ে পাঁচ কেজি সোডিয়াম কার্বনেট ।মালদা জেলার পুলিশ সুপার(SP) প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ছয় থেকে সাত জন ব্যক্তি ব্রাউন সুগার তৈরির কাজ করছিল। ওই এলাকায় পুলিশ দেখে তারা পালিয়ে যায় ।

তাদের মধ্যে একজনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ ।যার নাম সফি শেখ। কালিয়াচক থানার মোজমপুর এলাকার বাসিন্দা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অপরাধের স্বর্গ রাজ্য মালদায় কখনো জাল নোট ধরা পড়ে। আবার জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা গ্রেফতার হয়। আবার কখনো অন্য নানা ধরনের মাদক বা অস্ত্রশস্ত্র ধরা পড়ে। এই পরিস্থিতিতে এবার ব্রাউন সুগার তৈরির কারখানার সন্ধান পেল পুলিশ।

মালদায় ক্রমাগত দুষ্কৃতীদের আনাগোনা এবং তাদের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় আরো কড়া নজরদারির ব্যবস্থা করছে পুলিশ। হোলি উপলক্ষে মালদা জেলা জুড়ে চলছে পুলিশের তল্লাশি অভিযান। গোটা জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং(Naka Checking) চালাচ্ছে পুলিশ। সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের(BSF) পাশাপাশি পুলিশ টহল দিচ্ছে। যাতে বাংলাদেশের দুষ্কৃতীরা চোরাপথে প্রবেশ করে কোন অঘটন ঘটাতে না পারে।মালদার সীমান্তবর্তী এলাকাগুলিতে অপরাধীদের আনাগোনা রুখতে ইতিমধ্যে সেখানকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। হোটেল গুলিতে বিশেষ নজরদারি ব্যবস্থা করেছে সাদা পোশাকে পুলিশ। যাতে অপরাধ আটকানো যায় তার জন্য সোর্স নেটওয়ার্ক মজবুত করছে পুলিশ।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর