বিহারে মর্মান্তিক ঘটনা! দু’দিনে দুই পুলিশ আধিকারিককে পিটিয়ে খুন

বিহারে মর্মান্তিক ঘটনা। দুদিনের মধ্যে নিহত দুই পুলিশ অফিসার। প্রথমে আরারিয়ায়, এখন মুঙ্গেরে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে মর্মান্তিক ঘটনা। দুদিনের মধ্যে নিহত দুই পুলিশ অফিসার। প্রথমে আরারিয়ায়, এখন মুঙ্গেরে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিহারের মুঙ্গেরে আরও একজন ASI খুন হয়েছেন। তথ্য অনুযায়ী, দুটি পরিবারের বিরোধ নিরসনের জন্য মাঙ্গুরে নন্দলালপুরা এলাকায় দলবল নিয়ে পৌঁছেছিলেন ওই ASI সন্তোষ কুমার। এই সময় বিরোধ চরমে উঠলে অজ্ঞাত এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে এএসআই সন্তোষ কুমারের মাথায় আঘাত করেন। হামলায় এএসআই গুরুতর জখম হন। অবস্থা এতটাই গুরুতর হয়ে যায় যে, তাঁকে পটনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু এএসআইকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি হাসপাতালে মারা যান। মুফাসসিল থানার প্রধান চন্দন কুমার সন্তোষ কুমারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্য অনুযায়ী, আহত ASI সন্তোষ কুমার ভাবুয়ার বাসিন্দা এবং ডায়াল ১১২-তে কর্মরত। শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট নাগাদ, আইটিসি নন্দলালপুরের কাছে কোনও বিষয় নিয়ে দুটি গ্রুপের মধ্যে মারামারির খবর পান তিনি। এই তথ্য পেয়ে এএসআই সন্তোষ কুমার তার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। তিনি উভয় পক্ষকে বোঝানোর চেষ্টা করছিলেন, ঠিক তখনই একটি পক্ষ ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ মারে। যার কারণে তিনি গুরুতর আহত হন। পুলিশের মতে, হামলায় আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঘটনার খবর পেয়ে সদরের ডিএসপি অভিষেক আনন্দসহ বেশ কয়েকটি থানার পুলিশ বেসরকারি নার্সিংহোমে পৌঁছন।

অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা তাঁকে পটনায় রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। প্রসঙ্গত, মাত্র দু’দিন আগে, বিহারের আরারিয়ায় একজন এএসআই-এর উপর হামলা চালানো হয়েছিল, এবং তিনি মারা যান। জানা যায়, একটি বিষয়ে তদন্তের জন্য এএসআই তাঁর দল নিয়ে আরারিয়ার লক্ষ্মীপুর গ্রামে পৌঁছেছিলেন। যখন তিনি একজন অপরাধীকে ধরতে যান, তখন গ্রামবাসীরা তাঁর উপর রাজীব কুমারের উপর আক্রমণ চালায়, এরপরেই তিনি মারা যান।এই মামলায় ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর