বাতিল ভিসা, বিমানবন্দরেই আটক বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ

এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে দেওয়াা হচ্ছে এই তারকাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে চলছে করোনা এবং ওমিক্রন আতঙ্ক। এই সময় গতকালই টিকা না নিয়েও মেলবোর্নে খেলতে যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। ছাড়পত্র দিয়েছিল টেনিস অস্ট্রেলিয়া। কিন্তু শেষপর্যন্ত এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে দেওয়াা হচ্ছে এই তারকাকে।

জানা গিয়েছে, ভিসা বাতিল হয়ে গিয়েছে জকোভিচের। বুধবার অস্ট্রেলিয়ায় মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে পা রাখেন জোকোভিচ। কিন্তু তার পরেই তাঁর ভিসা নিয়ে তৈরি হয় জটিলতা। সার্বিয়ার তারকার ভিসার আবেদনপত্রে ‘ভুল’ থাকায় তাঁকে বিমানবন্দর থেকে বেরনোর অনুমতি দেওয়া হয়নি। এর বড় কারণ হল জোকার করোনার ভ্যাকসিন নেননি।

এর আগে এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, টিকা না নিয়ে খেলার ব্যাপারে অনুমতি চেয়েছিলে জোকোভিচ। আবেদন খতিয়ে দেখতে তৈরি করা হয় বিশেষজ্ঞদের প্যানেল। প্যানেল ওই আবদেন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে জোকোভিচ বিনা টিকায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ছাড়পত্র দেয়। কিন্তু শেষপর্যন্ত হল না শেষ রক্ষা।

এই বিষয়ে অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন স্পষ্ট করে বলে দিয়েছিলেনন, ‘জকোভিচ প্রতিষেধক নিয়েছে, এর প্রমাণ দিতে হবে। সেটা না হলে তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।’ আর ঘটলও সেটাই। ভিসা বাতিল করা হল বিশ্বের এক নম্বর তারকার। স্কট এর ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করেছেন, ‘মিঃ জোকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। বিশেষ করে যখন আমাদের সীমান্তের কথা আসে। এই নিয়মের উর্ধ্বে কেউ নয়। আমাদের কঠোর সীমান্ত নীতির কারণেই কোভিড-এ বিশ্বের যে দেশগুলিতে সবচেয়ে কম মৃত্যুর হার রয়েছে, অস্ট্রেলিয়া তার মধ্যে অন্যতম। আমরা সব সময়েই সতর্কতা অবলম্বন করে যাব।’

উল্লেখ্য, ১৭ জানুয়ারি থেকে মেলবোর্ন পার্কে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। করোনা আতঙ্কের মধ্যে এই প্রতিযোগিতা আয়োজিত হওয়ায়, সব প্রতিযোগীর টিকা নেওয়া বাধ্যতামূলক। আয়োজকদের নিয়ম অনুসারে দু’বার টিকা নেওয়া ছাড়াও, চিকিত্‍সকদের ছাড়পত্র দরকার।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির