রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে এক থালায় চেটেপুটে ফ্রায়েড রাইস খাচ্ছেন মাস্ক! অবাক পাকিস্তানিরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ধনকুবের তথা টেসলার মালিক ইলন মাস্ক বন্ধুদের সঙ্গে বসে ফ্রায়েড রাইস খাচ্ছেন। তাও আবার পাকিস্তানের এক রেস্তেরাঁয়। যা নিয়ে হইচই শুরু হয়েছে নেট পাড়ায়। হবুহু এলন মাস্কের মত দেখতে এক যুবক সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছেন। মাস্কের মত গভীর চোখ,মুখের আদল দেখলে যে কেউ মাস্ক বলে বসতে পারে ওই যুবককে। যা দেখে একের পর এক কমেন্ট ছুঁড়েছেন নেট নাগরিকরা। অনেকে অবাক হয়েছেন ওই যুবককে দেখে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে হোটলে বসে তৃপ্তি করে ফ্রায়েড রাইস বন্ধুদের সঙ্গে মিলে ভাগ করে খাচ্ছেন এক যুবক।এক থালায় ফ্রায়েড রাইস নিয়ে বেশ কিছু জন বন্ধু মিলে এক টেবিলে খাচ্ছেন তারা।খেতে খেতে খাবারের তারিফ করছেন ওই যুবক। এমন সময় তার বন্ধুরা তাকে খানিকটা মজার সুরে ডেকে ওঠেন,‘মাস্ক ও ইলন মাস্ক শোন…..’তাদের মজার ডাক শুনে হেসেই উড়িয়ে দেন ওই যুবক। সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দেওয়া ওই যুবকের পরিচয় এখনও জানা যায় নি।

উল্লেখ্য,এর আগে পাকিস্তানের রাস্তায় গান গেয়ে কুলপি বিক্রি করতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ‘ট্রাম্প’কে! তাঁকে দেখতে পেয়েই ছুটে এসেছিল পাকিস্তানিরা, তারপর ছবিও তুলেছিল তারা। পরে জানা গেল ওই ব্যক্তি আসলে পাকিস্তানি এক কুলপি বিক্রেতা। কিন্তু তার চেহারা ট্রাম্পের সঙ্গে মিলে যাচ্ছে। সরাসরি তাঁকে সামনে দেখে অবাক হয়েছিল পাকিস্তানের স্থানীয়রা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে। একই ধপধপে ফর্সা চেহারা, সাদা চুল, মুখের ভাব ও স্টাইলও ট্রাম্পের মত। যেন হোয়াইট হাউস ছাড়ার পর ট্রাম্প এখন হ্যান্ডকার্ট ব্যবসার হাল ধরেছেন। পাকিস্তানের রাস্তায় একটি কার্টে চড়ে খাবার সামগ্রী বিক্রি করতে দেখা গিয়েছিল তাঁকে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই