প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পর লাশ টুকরো-টুকরো করে ড্রামে ভরে….

Share:

নিজস্ব প্রতিনিধি, মেরঠ: মানুষ কতটা নৃশংস আর ঠাণ্ডা মাথার হতে পারে তার আরও এক প্রমাণ মিলল। এবার পরকীয়ার পথের কাঁটা দূর করতে প্রেমিকের সঙ্গে মিলে প্রথমে নিজের স্বামীকে খুন করলেন স্ত্রী। তার পরে লাশ টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের ড্রামে ভরে তাতে সিমেন্ট ঢেলে দিলেন। সিমেন্টের নিচেই চাপা পড়েছিল দেহাংশ। যদিও শেষ রক্ষা হয়নি খুনি স্ত্রীর। কেননা, মা-ই পুলিশের কাছে খুনি মেয়ের কীর্তি ফাঁস করে দিয়েছে। আর সেই সূত্র ধরেই প্রেমিক সহ খুনি স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নৃশংস খুনের ঘটনায় চমকে উঠেছেন দুঁদে পুলিশ আধিকারিকরাও। শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মেরঠের ব্রহ্মপুরীতে।

পুলিশ জানিয়েছে, ২০১৬ সালে ভালবেসেই মুশকান রাস্তোগিকে বিয়ে করেছিলেন বেসরকারি সংস্থার জাহাজের নাবিক (মার্চেন্ট নেভি) সৌরভ রাজপুত। কিন্তু ওই বিয়ে মেনে নেয়নি সৌরভের বাবা-মা। ফলে স্ত্রী মুশকানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। গত কয়েক বছর ধরে স্ত্রী মুশকান ও পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে ইন্দিরানগরের এক ভাড়াটে বাড়িতে থাকছিলেন। যদিও পেশাগত কারণে বছরের বেশিরভাগ সময়েই জলে ভাসতে হতো সৌরভকে। স্বামীর অবর্তমানে সাহিল নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মুশকান। দুজনের পরকীয়ার বিষয়টি সৌরভের কানেও পৌঁছয়। ফলে সৌরভকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মুশকান ও তার প্রেমিক সাহিল।

গত ৪ মার্চ লন্ডন থেকে মেরঠের বাড়িতে ফেরেন সৌরভ। পূর্ব পরিকল্পনামতোই ওই দিন রাতে প্রেমিক সাহিলকে সঙ্গে নিয়ে স্বামী সৌরভকে খুন করেন মুশকান। তার পর দেহ টুকরো-টুকরো করে কেটে প্লাস্টিকের ড্রামে ভরে তাতে সিমেন্ট গুলে বোঝাই করে দেয় দুজনে। যাতে কোনও দুর্গন্ধ না বের হয় তার জন্যই এমন কৌশল নিয়েছিল মুশকান ও সাহিল। পর দিন পড়শিদের কাছে ঘুরতে যাওয়ার গল্প ফেঁদে বাড়ি তালাবন্ধ করে কেটে পড়েন মুশকান। কিন্তু কয়েকদিন কেটে যাওয়া সত্বেও সৌরভ বা মুশকানের দেখা না পেয়ে সন্দেহ হয় পড়শিদের। তারা পুলিশের গোচরে আনে বিষয়টি। যদিও প্রথমে খুব একটা গুরুত্ব দেননি পুলিশ আধিকারিকরা। এর মধ্যেই নিজের মাকে সৌরভকে খুন করার বিষয়টি জানায় মুশকান। মেয়ের মুখে ওই কথা শুনে চমকে যান মুশকানের মা। দেরি না করে পুলিশকে সঙ্গে সঙ্গে জানান। পুলিশ বাড়ির তালা ভেঙে প্লাস্টিকের ড্রাম থেকে সৌরভের টুকরো-টুকরো করে কাটা দেহ উদ্ধার করে। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পাকড়াও করে মুশকান ও তার প্রেমিক সাহিলকে।

 

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা