রমজানে মদ খেয়ে নাচ, বিপাকে পড়তেই কী সাফাই দিলেন রাজা মুরাদ?

তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা কিরণ কুমারের সঙ্গে মদ্যপান করছেন। শুধু তাই নয়, পার্টি উৎসবের সময় কিরণ কুমারের সঙ্গে রাজাকে মাথায় মদের বোতল নিয়ে নাচতেও দেখা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজান মাসে মদ খেয়ে মাতলামো! নেশার ঘোরে রাজা মুরাদের কোমর দোলানোর ভিডিও হল ভাইরাল। কটাক্ষের শিকার হতেই সাফাই গাইলেন প্রখ্যাত বলিউড অভিনেতা রাজা মুরাদ। চলছে পবিত্র রমজান মাস। সূর্যোদয়ের আগে খেয়ে সারাদিন উপবাস দেখে রোজা পালন করছেন ইসলাম ধর্মের মানুষেরা। এ সময় মদ বা অন্য কোনও নেশা জাতীয় খাবার, যৌন মিলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দিন কয়েক আগেই রাজা মুরাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে।যেখানে তাঁকে দেখা যায়, তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা কিরণ কুমারের সঙ্গে মদ্যপান করছেন। শুধু তাই নয়, পার্টি উৎসবের সময় কিরণ কুমারের সঙ্গে রাজাকে মাথায় মদের বোতল নিয়ে নাচতেও দেখা গিয়েছে। সেই ভিডিও ভাইরাল হতেই চর্চায় উঠে আসেন প্রবীণ অভিনেতা রাজা মুরাদ। শুরু হয়ে তাঁকে নানা আলোচনা-সমালোচনা।

নেটিজেনরা রেগে তাঁকে যাচ্ছেতাই কথা বলতে শুরু করেন। অবশেষে এই ঘটনায় নীরবতা ভাঙলেন রাজা মুরাদ। ভিডিওটির মন্তব্য বিভাগে গিয়ে প্রবীণ অভিনেতা জানালেন, ‘তিনি কোনভাবেই মদ্যপান করেননি। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একটি ছবির শুটিংয়ের অংশ। যা দিন কয়েক আগেই দিল্লিতে হয়েছে।’

 

 

View this post on Instagram

 

A post shared by Kiran Kumar (@kirankumarkay)

আসলে পবিত্র রমজান মাসে একজন মুসলিম হয়েও রাজাকে মদ খেতে দেখে রেগে যান নেটিজেনরা। রাজা ভিডিওর মন্তব্য বিভাগে গিয়ে লিখেছেন, ‘দয়া করে… ভাববেন না যে, আমি মদ খেয়েছি। বা ভাববেন না এটি কোনও জন্মদিনের পার্টি। এটি একটি প্রযোজনাধীন ছবির শুটিংয়ের ক্লিপিং। যা কয়েকদিন আগে দিল্লির ছত্তরপুরে শুটিং হয়েছিল। এটি সিনেমার একটি দৃশ্য। তোমরা অযথা এটিকে মদের পার্টি বা আমার জন্মদিনের পার্টি ভাবছো। কারণ আমার জন্মদিন ছিল ২৩ নভেম্বর। কিন্তু এটি মার্চ মাস। কিছু চিন্তা না করতেই আপনারা ভাবছেন যে, আমরা রমজান মাসে প্রকাশ্যে মদ্যপান করছি। যা সম্পূর্ণ ভুল। এটি কেবল শুটিংয়ের দৃশ্য। আর কিছু নয়।’ উল্লেখ্য, বলিউডের একটি পরিচিত নাম রাজা মুরাদের। তিনি । ধারাবাহিকের পাশাপাশি অসংখ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি নমক হারাম, রোটা কাপড়া অউর মাকান, লায়লা মজনুর মতো একাধিক ক্ল্যাসিক ছবিতেও অভিনয় করেছেন.

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের