পড়ানোর অছিলায় সাত বছরের শিশুকে ধর্ষণ, ‘নরপিশাচ’ গৃহশিক্ষককে চরম সাজা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাবা-মায়ের চেয়েও কোনও অংশে কম নন শিক্ষা গুরু। কিন্তু সেই শিক্ষা গুরুই অনেক ক্ষেত্রে নরপিশাচ হয়ে আবির্ভূত হয় এই সমাজে। লজ্জায় মাথা হেঁট হয়ে যায় অনেকেরই। এমনই এক ‘নরপিশাচ’ শিক্ষা গুরুকে সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের দায়ে বুধবার (১৯ মার্চ) চরম সাজা দিয়েছে আদালত। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের নির্দেশ দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপী। মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামীর আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, সাত বছরের শিশু কন্যাকে বাড়িতে পড়ানোর জন্য আসামী জাহিদুল ইসলামকে গৃহশিক্ষক হিসাবে নিয়োগ করেছিলেন ঢাকার বনশ্রীর বাসিন্দা এক দম্পতি। প্রথমে ঠিকঠাক দায়িত্ব পালন করে অভিভাবকদের আস্থা অর্জন করেন জাহিদুল। তার পরেই নিজের কদাকার রূপ প্রকাশ করে। ২০২১ সালের ২৩ মার্চ নির্যাতিতা শিশুটিকে পড়াতে হাজির হয়। রাত সাড়ে ৮টার দিকে মা-বাবার ঘরে না থাকার সুযোগ নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। তার পর তড়িঘড়ি পালিয়ে যায়। খানিকবাদে শিশুটির আর্ত চি‍ৎকার শুনে বাড়ি সংলগ্ন গ্যারেজে থেকে ঘরে ছুটে আসেন বাবা-মা। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি জানায়, গৃহশিক্ষক তার সঙ্গে অসভ্যতামি করেছে। ওই দিন রাতেই নির্যাতিতা শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাহিদুলের বিরুদ্ধে  ধর্ষণের মামলা দায়ের করেন।

তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ধর্ষক জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। তদন্ত শেষে ২০২১ সালের ২৪ জুলাই মামলার তদন্তকারী চার্জশিট পেশ করেন। টানা সাড়ে তিন বছর বাদে এদিন ওই চাঞ্চল্যকর ও বহুল চর্চিত মামলার রায়দান করেন বিচারক। জঘন্য অপরাধের জন্য গৃহশিক্ষক জাহিদুলকে মৃত্যুদণ্ডের সাজা শোনান। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারি আইনজীবী সাজ্জাদ হোসেন। তাঁর কথায়, ‘নির্যাতিতার পরিবার ন্যায়বিচার পেয়েছে। ধর্ষকের কোনও ছাড় নেই। সব ধর্ষকের আরও কঠিন সাজা হওয়া উচিত। যেন কেউ আর ধর্ষণ করার সাহস না পায়।’  

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো