মেসি সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন মুখ্যমন্ত্রীকে, আবেগে ভাসলেন মমতা

কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন মমতাকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লন্ডন সফরের ঠিক দু’দিন আগেই অসাধারণ উপহার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন মুখ্যমন্ত্রীকে। আসলে মমতাকে মেসির সই করা বিশ্বকাপের জার্সিটি এনে দিয়েছেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। তিনি দিন কয়েক আগেই আর্জেন্টিনা থেকে ফিরেছেন। সেখানেই তিনি মেসি এবং তাঁর বাবার সঙ্গে দেখা করেছিলেন। তখনই তিনি মেসির সই করা বিশ্বকাপের জার্সিটি নিয়ে এসেছেন ভুবনজয়ী মহানক্ষত্রের থেকে। আর সেটাই কাঠের ফ্রেমে বাঁধিয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন শতদ্রু দত্ত।

সম্প্রতি কলকাতার নবাব আলি পার্কে, দাওয়াত-ই ইফতার অনুষ্ঠানে উপহারটি পেয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন। তিনিই দুর্দান্ত খবরটি ঘোষণা করে বলেন, ‘বাংলার জন্যে আরও একটি গর্বের মূহুর্ত, লিওনেল মেসি শুভেচ্ছা জানিয়ে তাঁর সই করা জার্সি, আর্জেন্টিনা থেকে মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন। আমরা তাঁকে ধন্যবাদ জানাই।’ 

 

মেসির জার্সি পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন মমতা। সেটা তাঁর পোস্টেই প্রমাণ। তিনি ফুটবল কিংবদন্তির সই করা জার্সির ছবি শেয়ার করে লেখেন, ‘ফুটবল আমার শিরায় আবেগের মতো বইছে। আজ সেই আবেগই এক বিশেষ জায়গা করে নিয়েছে। কারণ আমি স্বয়ং লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি পেয়েছি। ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের সকলকে একসঙ্গে বেঁধে রেখেছে। মেসি আমাদের সময়ের এক মায়েস্ত্রো, তাঁর উজ্জ্বলতার চেতনাকে মূর্ত করে। বাংলা তাঁর গুণমুগ্ধ।’

২০১১ সালে মেসি কলকাতায় এসেছিলেন। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গিয়েছিলেন তিনি। এদিকে শতদ্রুর হাত ধরে কলকাতায় একাধিক ফুটবলবিশ্বের মহারথীরা এসেছেন। দিয়েগো মারাদোনা, দুঙ্গা ও কাফু এসেছেন। অলিম্পিক্স সোনা জয়ী নীরজ চোপড়াও কলকাতায় এসেছেন শতদ্রুর হাত ধরে। এছাড়া অর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও কলকাতায় এসেছিলেন। তবে এবার মেসিকে কলকাতায় আনার জন্যেই আর্জেন্টিনা সফর করেছিলেন শতদ্রু দত্ত।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা