ভয়াবহ দুর্ঘটনা! বালির নিবেদিতা সেতুতে চাকা ফেটে উল্টে গেল ট্রাক, নিহত ৪

বালির নিবেদিতা সেতুতে চাকা ফেটে উল্টে গেল ট্রাক, মৃত ৪, আহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাত সকালে বালির নিবেদিতা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা। টোল প্লাজার কাছে চাকা ফেটে উল্টে গেল একটি ট্রাক। ঘটনাস্থলেই প্রাণ হারালেন চারজন কাপড় ব্যবসায়ী। শুক্রবার (২১ মার্চ) ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বালির নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চার চাকার ছোট ট্রাকটি রেডিমেড পোশাকের অনেক বস্তা নিয়ে উত্তর ২৪ পরগনার হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির দিকে যাচ্ছিল।

ট্রাকের ভিতরে ছিলেন আটজন রেডিমেড কাপড় ব্যবসায়ী। বালির নিবেদিতা সেতুর অ্যাপ্রোচ রোডে পঞ্চাননতলায় আসতেই ছোট ট্রাকের পেছনের চাকা আচমকা ফেটে যায়। এমন পরিস্থিতিতে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে ট্রাকটি রাস্তার মাঝেই উল্টে যায়। ট্রাকে রেডিমেড পোশাকের বস্তাগুলির উপরেই বসেছিলেন ব্যবসায়ীরা। দুর্ঘটনার জেরে বসে থাকা কয়েকজন ব্যবসায়ী অ্যাপ্রোচ রোডের রেলিং টপকে ছিটকে ৩০ ফুট নিচে পড়ে যান। এবং গুরুতর আহত হন ট্রাকের চালক-সহ মোট ৬ জন। ঘটনাস্থলেই মারা যান ৪ জন।

এই দুর্ঘটনার জেরে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত নিবেদিতা সেতুর অ্যাপ্রোচ রোডে পৌঁছয় বালি থানা এবং ট্রাফিক গার্ডের পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ছয় শ্রমিককে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের দেহও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে ব্যবসায়ীদের আত্মীয়-পরিজনরা হাসপাতালে পৌঁছেছেন। তবে কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বালি থানার পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য