চমকের অপেক্ষায় তিলোত্তমা, IPL উদ্বোধনে সঞ্চালনার দায়িত্বে শাহরুখ

শো শুরুই হবে সুপারস্টার শাহরুখ খানের সঞ্চালনা দিয়ে। যা তিলোত্তমাবাসীদের বড় পাওনা। ক্রিকেটপ্রেমীদের কাছে এর থেকে খুশির খবর আর কি হতে পারে!

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কিছুক্ষণ! রাত পোহালেই আইপিএলের মেগা উদ্বোধন। এ বছর ১৮ বছরে পা দিল IPL। আর ১৮ বছরের উদ্বোধনী অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। যা কিনা বাংলার মানুষদের জন্যে ‘চোখে সরষে ফুল’ দেখার মতো ব্যাপার। যদিও এ বছর ১৩ টি শহর জুড়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। যাতে পারফর্ম করবে বলিউডের একের পর এক তারকা। তবে কলকাতায় আইপিএলের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে একগুচ্ছ চমক।

শো শুরুই হবে সুপারস্টার শাহরুখ খানের (shahrukh khan) সঞ্চালনা দিয়ে। যা তিলোত্তমাবাসীদের বড় পাওনা। ক্রিকেটপ্রেমীদের কাছে এর থেকে খুশির খবর আর কি হতে পারে! প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মধ্যে। মাঠে থাকবেন বিরাট কোহলি। তবে ফি বছর গুলি থেকে এবারের আইপিএলের উদ্বোধন তাক লাগাবে গোটা কলকাতাকে। পারফর্ম করবেন বলি সেলিব্রিটি। থাকবেন দিশা পাটানি, বাদশা, করণ আহুজা, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংহ-রা। তবে বড় চমকের বিষয় হল, শাহরুখ খানের দুর্দান্ত পারফরম্যান্স।

পাশাপাশি তিনি অনুষ্ঠানের সঞ্চালনাও করবেন বলে সূত্রের খবর। সুতরাং এর থেকে ভাল খবর আর বোধহয় কিছু হতে পারেনা। তবে তিনি সঞ্চালনা করবেন এটা জানা গেলেও তিনি পারফরম্যান্স করবেন কিনা জানা যায়নি। যদিও এই প্রথম নয়, অতীতেও শাহরুখ খান আইপিএলের সঞ্চালনা করেছিলেন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়কেও নাচিয়েছিলেন। পাশাপাশি বিরাট কোহলিকে অনুষ্কার ছবি উপহার দিয়ে খুনসুটি করতেও ছাড়েননি।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা