‘অধিনায়ক অভিষেক’-র পাশে ‘সর্বাধিনায়িকা জয় হে’, মমতার পোস্টার দক্ষিণ কলকাতা জুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সমর্থক গোষ্ঠী ‘ফ্যাম’-এর পক্ষ থেকে হলুদ পতাকায় ছেয়ে ফেলা হয়েছিল দক্ষিণ কলকাতা। তাতে লেখা ‘অধিনায়ক অভিষেক’। এ বার রাতারাতি সেই পতাকার পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত হোর্ডিং ঝোলালো ‘ফ্যাম’। সেখানে লেখা রয়েছে ‘সর্বাধিনায়িকা জয় হে।’

অধিনায়ক অভিষেক লেখা হলুদ পতাকায় ছেয়ে গিয়েছে দক্ষিণ কলকাতার বহু স্থান। এবার তার পাশেই পড়ল নতুন হোর্ডিং। তাতে লেখা মমতা সর্বাধিনায়িকা। অধিনায়ক অভিষেক লেখা হলুদ পতাকা তৃণমূলের অন্দরেই জল্পনা তৈরি করেছিল। প্রশ্ন উঠছিল অভিষেক আছেন, মমতা নেই কেন? সেই জল্পনা, বিতর্ক দূর করতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছে ফ্যাম। রাতারাতি হলুদ পতাকার পাশেই মমতাকে সর্বাধিনায়িকা সম্বোধন করে হোর্ডিং লাগানো হয়েছে।

কিন্তু এ নিয়ে বিতর্ক থামছে না। তৃণমূলের বহু প্রাজ্ঞ ব্যক্তি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বেশিই নৈকট্য স্থাপন করতে চাইছে ফ্যাম। যদিও ফ্যাম এই অভিযোগ মানতে রাজি নন। তাদের বক্তব্য ফ্যামের কাছে দাদা-দিদি আলাদা নয়। ফলে অহেতুক বিতর্ক হচ্ছে।

ফ্যামের ওন্যতম সংগঠক সৌরভ দাস বলেন, ‘‘আমাদের এই সমর্থক সংগঠনে কেউ সর্ব ক্ষণের কর্মী নন। প্রত্যেকে নিজের কর্মস্থলের ব্যস্ততা সামলে সবটা করেন। প্রথম দিন আমরা হলুদ পতাকা লাগিয়েছিলাম। পরের দিন দিদির ছবি দেওয়া হোর্ডিং লাগানো হয়েছে।’’

এদিকে দলের কিন্তু ভিন্ন কথা বলছে। দলীয় নেতাদের ধারণা ফ্যামের ‘সদিচ্ছা’ ছিল না বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আগে দেওয়া হয়নি। এখন চাপে পড়ে ‘সর্বাধিনায়িকা’র হোর্ডিং আগে ঝোলানো হয়েছে। কিন্তু উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই আগে লেখা। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা।

রবিবার গাঙ্গুলিবাগানের কলতান কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে তাদের তৃণমূলের  রণকৌশল বৈঠক। বলা হচ্ছে, ২০২৬ সালের বিধানসভা ভোটে সোশ্যাল মিডিয়ায় প্রচারের রূপরেখা ঠিক করার জন্য। সেই হোর্ডিংয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের পাশে মমতার ছবি রয়েছে।

গত শনিবার ভোটার তালিকা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক। তাছাড়া গত বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা এ-ও জানিয়েছেন, তাঁর লন্ডন সফরের সময় দলের কাজ দেখবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক