হাবড়ায় অর্ধনগ্ন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: রবিবার দুপুরে হাবড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডর সুভাষপল্লী এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়ায়।এলাকাবাসীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পুলিশ এসে দেহটি উদ্ধার করেন।স্থানীয়রা জানিয়েছেন জলাশয়ের পাশে ওই ব্যক্তিকে নগ্ন অবস্থায় দেহ দেখতে পাওয়া যায়।কি করে ওই ব্যক্তি এখানে এই অবস্থায় ছিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তির দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে হাবড়া থানার(Habra P.S.) পুলিশ। এদিকে,বাদুড়িয়ায় নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রী।দুশ্চিন্তায় পরিবার সহ গোটা গ্রাম ।

প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রী।দুশ্চিন্তায় পরিবার সহ কোটা গ্রাম। বসিরহাটের বাদুড়িয়া থানার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য বেনা গ্রামের বাসিন্দা সাহেব আলী গাজী ও ঝর্ণা বিবির মেয়ে আরিফা খাতুন। সে চাতরা গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী চলতি মাসের ১৭ তারিখ থেকে নিখোঁজ। ওই ছাত্রীর বাবা-মা কর্মসূত্রে গুজরাটে(Gujrat) থাকায় নিজের মামার বাড়ি থেকেই পড়াশোনা করতো আরিফা। নিখোঁজ ছাত্রী আরিফার বাবা সাহেব আলী গাজী জানান, ১৭ তারিখ পড়তে যাওয়ার জন্য পাশের পাড়ার থেকে সাইকেল আনার জন্য বাড়ি থেকে বেরোয় ওই ছাত্রী। তারপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। ওই ছাত্রীর একাধিক বন্ধু-বান্ধবী তথা পরিবারের অন্যান্য সদস্যদের কাছে খোঁজখবর নিলে তার কোন খোঁজ না মেলায় অবশেষে বাদুড়িয়া থানার দারস্ত হন তারা।

১৮ তারিখ ঐ ছাত্রীর মামা আব্দুল হাই বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাদুড়িয়া থানার(Baduria P.S.) পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর ডায়েরি থেকে অসমের একটি ছেলের নাম পাওয়া যায়। তার সাথে নাকি একাধিকবার ফোনে ও ভিডিও কলে(Video Call) কথাও হতো ওই ছাত্রীর। এলাকার সমাজসেবী হারুন মন্ডল বলেন, “খুবই দরিদ্র ঘরের মেয়ে ওই আরিফা খাতুন। কিভাবে সে নিখোঁজ হয়ে গেল তা আমরা বুঝতে পারছি না। প্রশাসনের উপর আস্থা আছে। প্রশাসন নিশ্চয়ই ওই ছাত্রীকে খুঁজে বার করবে। আমরা পরিবারের কাছে সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।” কিন্তু হঠাৎ কি করে ওই নাবালিকা ছাত্রী নিখোঁজ হয়ে গেল? অপহরণ নাকি স্বেচ্ছায় সে বাড়ি ছেড়ে পালিয়েছে? পাশাপাশি প্রেমের টানে সে আসামে পাড়ি দিয়েছে? নাকি তাকে পাচার করা হয়েছে? পুরোটাই তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের