হায়দরাবাদের মাঠে ঈশান-হেড ঝড়, রাজস্থানকে ২৮৭ রানের লক্ষ্য দিলেন কামিন্সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ঈশান কিশন ও ট্র্যাভিস হেডের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে আইপিএলের প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার (২৩ মার্চ) ঘরের মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলল গতবারের রানার্সরা। অভিষেকেই অপরাজিত শতরান করে ভারতীয় নির্বাচকদের উপেক্ষার জবাব দিলেন ঈশান।

হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড। প্রথম তিন ওভারেই রাজস্থানের বোলারদের পিটিয়ে ছাতু করে ৪৫ রান তোলেন দুজনে। চতুর্থ ওভারে বল করতে এসে অভিষেককে (১১ বলে ২৪) থামান মাহেশ তিকশানা। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে তাণ্ডব চালাতে থাকেন হেড ও ঈশান কিশন। মাত্র ৬.৪ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় হায়দরাবাদ। ২১ বলে ৬টি চার ও তিনটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরানে পৌঁছন হেড। যেভাবে খেলছিলেন অজি ব্যাটার তাতে মনে হচ্ছিল শতরান না করে মাঠ ছাড়বেন না। তবে বড় শট খেলতে গিয়ে তুষার দেশপাণ্ডের বলে সিমরান হেইটমারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। আউট হওয়ার আগে ৩১ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

হেড আউট হওয়ার পরে রাজস্থানের বোলারদের মেরে ছাতু করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঈশান কিশন। তৃতীয় উইকেটে তিনি ও নীতীশ রেড্ডি ঝোড়ো ব্যাটিং করে মাত্র ৩১ বলে ৭২ রান যোগ করে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৪ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে মাহেশ তিকশানার শিকার হয়ে সাজঘরে ফিরে যান নীতীশ। চার নম্বরে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিং করতে শুরু করেন দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন। পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৩ বলে ৩৪ রান করে আউট হন তিনি। সন্দীপ শর্মার বলে তাঁর ক্যাচ তালুবন্দি করেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। ক্লাসেন আউট হতেই রুদ্রমূর্তি ধরেন ঈশান। এক সময়ে মনে হচ্ছিল হয়তো বা শতরান থেকে দূরেই আটকে যেত হবে তাঁকে। কিন্তু রাজস্থান বোলারদের সংহার করে ৪৫ বলেই আইপিএল নিজের প্রথম শতরান পূর্ণ করেন তরুণ ব্যাটার। তাঁর শতরানর ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ছয়টি বিশাল ছক্কায়। শেষ ওভারে পর পর দুই বলে অনিকেত ভার্মা (৭) ও অভিনব মনোহরকে ফিরিয়ে দিয়েছিলেন তুষার পাণ্ডে। কিন্তু তাঁর হ্যাটট্রিকের পথে বাঁধা হয়ে দাঁড়ান ঈশান। তিনি অপরাজিত থাকেন ১০৬ রানে। হায়দরাবাদের প্রথম পাঁচ ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ২০০ বা তার বেশি।

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর ঘনিষ্ঠ

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

খালি পায়ে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী, ভগবানের কাছে কী চাইলেন?

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়