কম্পিউটার জানা থাকলেই জেলাশাসকের অফিসে চাকরির সুযোগ

উত্তর ২৪ পরগনার জেলাশাসকের সরকারি ওয়েবসাইটে সমস্ত তথ্য পাওয়া যাবে। ৪ জানুয়ারি থেকে আবেদন গ্রহণ চলছে

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ সরকারের জেলাশাসকদের অফিসে নিয়োগ করা হবে প্রচুর কর্মী। কম্পিউটারে নূন্যতম মাইক্রোসফটে জ্ঞান থাকলেই এই নিয়োগ সম্ভব। ইতিমধ্যেই একাধিক জেলায় নিয়োগ হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া চলছে উত্তর ২৪ পরগনা জেলা শাসকের অফিসে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে এই কর্মী নিয়োগ করা হবে।

দুটি পদ রয়েছে। যার মধ্যে একটি অ্যাকাউন্টেটের ও অন্যটি ডাটা এন্ট্রি অফিসারের।

শূন্যপদ ও আবেদন পদ্ধতি

অ্যাকাউন্টেন্ট পদে মোট শূন্য পদ রয়েছে ৩টি। এর মধ্যে সংরক্ষিত আসন। ইউআর-১টি, এসসি-১টি, এসটি-১টি। এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের বাণিজ্য বিভাগে অনার্স সহ স্নাতক হতে হবে। কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। সরকারি কিংবা বেসরকারি অফিসে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতেই হবে। ৪০ বছরের মধ্যে বয়সী ব্যক্তিরা এই পদে আবেদন জানাতে পারবে। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। ১৬,০০০ টাকা বেতন পাবেন এই পদের চাকরি প্রার্থীরা।

ডাটা এন্ট্রি অপারেটর পদ মোট ১৬ টি। নূন্যতম যোগ্যতা স্নাতক। কম্পিউটারে নূন্যতম এমএস ওয়ার্ড জানলেই হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে বেতন হিসেবে ১১,০০০ টাকা পাবেন।

উত্তর ২৪ পরগনার জেলাশাসকের সরকারি ওয়েবসাইটে সমস্ত তথ্য পাওয়া যাবে। ৪ জানুয়ারি থেকে আবেদন গ্রহণ চলছে। আগামী ১৮ জানুয়ারি অবধি চলবে নিয়োগ। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের নিজস্ব ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’