পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনের হুমকি দিয়ে ভিন রাজ্য থেকে ফোন, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,পানিহাটি: তৃণমূল মুখপাত্র তথা পানিহাটির কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে ভিন রাজ্য থেকে হুমকি ফোন।ফোনে বলা হয় ফেসবুক পেজে(Facebook Page) সুনির্দিষ্ট লেখা পড়তে।পুরো ঘটনার মধ্যে আর জিকরের নির্যাতিতা তরুণীর নাম টেনে এই কর্মকাণ্ড করা হয়।এই হুমকির ফোন শুধু দলের মুখপাত্র সম্রাট চক্রবর্তীকে নয়, বরং পানিহাটির বিধায়ক(Panihati MLA) নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ সহ বাকি কাউন্সিলরদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

কোথা থেকে এই হুমকির ফোন এলো কারাই বা এই ঘটনা করল, এই বিষয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে খড়দহ থানার পক্ষ থেকে। কাউন্সিলর এর পক্ষ থেকে অভিযোগ করা হয়, তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে ওই সোশ্যাল সাইটে।

কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা অতি দ্রুত জানা যাবে। পুলিশ তদন্ত করছে আশা করা যায় খুব শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে। ‘র’নিউজ’ নামে এই ফেসবুক পেজে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ ওই বিষয়টি তদন্ত করে দেখছে। নতুন করে অভয়ার নাম জড়িয়ে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে দেওয়া হয়েছে পানিহাটিতে(Panihati)।

এদিকে,আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তরুণী হত্যাকাণ্ডে প্রমাণ লোপাটে সবার আগে নাম উঠেছিল পানিহাটি পৌরসভার(Panihati Municipality) পৌরপিতা সোমনাথ দে’র ।সেই সোমনাথ দে’কে পানিহাটি পৌরসভার নয়া পৌরপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর তারই প্রতিবাদে সাংসদ তথা মন্ত্রী সুকান্ত মজুমদার প্রতিবাদে নেমেছেন। রবিবার বিকালে ঘোলা(Ghola) পিএনবি থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন সুকান্ত মজুমদার, কৌস্তুভ বাগচী, জয় সাহা, অরিজিত বক্সী সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের