হবিবপুরে ৪০০ বছরের প্রাচীন জাগ্রত বট বৃক্ষে আসীন শীতলা মায়ের ১০ দিনের উৎসবে হাজার হাজার ভক্তদের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: রানাঘাটের হবিবপুরে ৪০০ বছরের প্রাচীন জাগ্রত বট বৃক্ষে আসীন শীতলা মায়ের বিভিন্ন অলৌকিক ও পৌরাণিক পুজো।এই পুজোকে কেন্দ্র করে ১০ দিনের উৎসবে হাজার হাজার ভক্তদের ঢল চোখে পড়ার মতো।রানাঘাট (Ranaghat)হবিবপুর পুরাতন বাজারের প্রাচীন ও ঐতিহ্য জাগ্রত শ্রী শ্রী শীতলা মায়ের পুজো আনুমানিক ৪০০ বছরের প্রাচীন। তাকে ঘিরে ১০ দিন ধরে উৎসব মেলা অনুষ্ঠান চলে হবিবপুর পুরাতন বাজারে।এখানকার শীতলা মা শুধুমাত্র একটা বট বৃক্ষে পূজিত হয়ে আসছে ৪০০ বছর ধরে। মায়ের কী মহিমা এখানে কোনো মূর্তি হিসেবে পূজিত হয়না শুধুমাত্র বট গাছটি শীতলা দেবী হিসেবে পূজিত হয়ে আসছে ৪০০ বছর ধরে।কথিত আছে গঙ্গা নদী প্রবাহিত ছিল এই বট বৃক্ষে পাশ দিয়ে কোনো এক সময় চাঁদ সদাগর বাণিজ্য করতে গিয়ে এই স্থানে বটো বৃক্ষ নিজে পূজা দিয়েছিলেন প্রথমে এক অবাঙালি ব্রাহ্মণ পুজো করলেও বর্তমানে হবিবপুরের বিখ্যাত ভট্টাচার্য বাড়ির জ্যেষ্ঠ পুরুষেরা বংশানুক্রমিক এই পূজার দায় ভার পায়।কথিত আছে মায়ের স্বপ্ন আদেশ” একমাত্র ভট্টাচার্য পরিবারের সদস্যরা মায়ের পূজার পুরৌহিত্য বা পুজোর দায় ভার পায়। আর তাঁর অবর্তমানে তাঁর সন্তানেরা এই পূজা পৌরহিত্য করছে।চৈত্র মাসের শীতলা অষ্টমী তিথিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম হয় এই পুণ্যভূমিতে। তারপর ব্রাহ্ম মুহূর্ত সময়কালে ভট্টাচার্জি বাড়ির বর্তমান পুরোহিত গদাই ভট্টাচার্য চন্ডী পাঠ দাঁড়া দেবী শক্তির গুনোগান করেন।লোকমূখে শোনা যায় এক সময় বট বৃক্ষের সামনে দিয়ে ভাগীরথী গঙ্গা নদী প্রবাহিত ছিল এখন গঙ্গা ৭ কিলোমিটার দূরে তারাপুরে অবস্থান করছে।

মা শীতলা দেবী এতই জাগ্রত যারা মায়ের কাছে আসেন বা পূজা দেন তারা উপলব্ধি করতে পারেন এই দেবী কে ভক্তিভরে ডাকলে মা ভক্তদের মনোবাঞ্ছা পূরন করেন এবং অনেকের মনোবাঞ্ছা পূরন হলে তাদের ওজনে বাতাসা ছিটান ভক্তরা ৬ দিনের হরিনাম সংকীর্তনে ৩ টনের অধিক পরিমাণে বাতাসা ছিটানো হয় ভক্তদের মাঝে।শুধু হবিবপুর গ্রামের মানুষ এই পূজা সামিল হোন না রাজ্য বিভিন্ন প্রান্তের ভক্তদের পাশাপাশি দেশ বিদেশের ভক্তদের ঢল নামে এই পূজাতো এবছর ১০ হাজারের অধিক ভক্তদের সমাগম ঘটবে অনুমান করা হচ্ছে পূজা দিতে সকাল থেকে বিরাট লম্বা লাইন পড়ে ভক্তরা ডালা সাজিয়ে অনেন ডাবের জল, গঙ্গার জল, দুধ ,আলতা, সিঁদুর ফল, ফুল নিয়ে এসে মায়ের কাছে ভক্তি ভরে পূজা দেন মহা সমারোহে পুজো হয়, অঞ্জলী পরে ও বিশেষ হোমজঙ্গ হয়।

আবার অনেক ভক্ত জানান ও দশদিনের উৎসবে মায়ের এত মহিমা কোনো ভক্তকে এই পূজা কদিন মায়ের কাছে আসলে খালি হাতে ফেরানো হয়না এবং এই দশদিন ধরে হবিবপুর সহ আশেপাশের এলাকার মানুষের মধ্যে একটা উৎসবের চেহারা রুপ নেয় এবং এখনও পর্যন্ত এই দশদিনের উৎসবে অধিকাংশ বাড়িতে নিরামিষ আহার করে থাকেন তাদের বাড়িতে কোনো আমিষ খান না।এই দশদিন ধরে মন্দিরে প্রসাদ বিতরণ চলে কোনো ভক্তকে ফেরানো হয়না যতখন ভক্তরা আসবে সকলের জন্য প্রসাদ ব্যবস্থা করা হয়ে থাকে এবং এই মায়ের পুজো খরচ খরচা মও নিজে জোগাড় করে নেন।এই শীতলা মায়ের বিভিন্ন সৃষ্টি ও আবিষ্কারের বিভিন্ন মতবাদ আছে এখানে আগে একজন অবাঙালি সাধুঁ থাকত তিনি স্বপ্নাদেশ পেয়েছিল মায়েরা ৭ বোন মায়েরা এই বট বৃক্ষে অবস্থান করে আছেন আজও সাধারণ মানুষের ধারণা বিশ্বাস, এই বট গাছে অবস্থান করে আছেন লোক মূখে শোনা যায় অনেক ভক্তকে মা দেখা দিয়েছেন।এই খানে ৫৬ বছর ধরে মায়ের পুজোর দিন ধরে হরিনাম সংকীর্তন প্রতোক বছর অনুষ্ঠিত হয়ে আসছে।এবছর সাড়ম্বরে মায়ের পুজোর আরাধনা চলছে।

পুজোর আগেরদিন অধিবাস পুজোর দিন নিয়ম অনুযায়ী পুজোর দিন ভোরবেলা মাকে ১০৮ কলশি গঙ্গার জল দিয়ে মাকে স্নান করাতে হবে তাই প্রতিবছর হাজার হাজার ভক্তদের দেখা যায় ১৪ কিলোমিটার পায়ে হেঁটে আসা যাওয়া করে শান্তিপুর থানার(Shantipur P.S.) অন্তর্গত কুমলে গঙ্গার থেকে জল নিয়ে এসে মাকে স্নান করানো হয়।পুজো দিন সকালে চন্ডী পাঠের শেষে শুরু হয় অষ্টপ্রহর সংকীর্তন এইভাবেই ৬ দিন ধরে ৪৮ প্রহর নাম কীর্তন এবং ২ দিন লীলা কীর্তন চলে।লীলা কীর্তনে সূর্য পূজা শেষে সারারাত রাসনীলা কীর্তন হয় তারপর সবাই বেরিয়ে পরে নগর পরিক্রমা।দুপুরে পুরোহিত দারা মহা আনন্দে মায়ের ভোগ আরতি করে বিকাল বেলা থেকে ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়।তারপর মহোৎসব হাজার ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ চলে।এইভাবে দশদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু