বার্ধক্য বিরোধী ধনকুবের ব্রায়ান জনসনের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বার্ধক্য-বিরোধী প্রকল্পের জন্য প্রতিদিন প্রায় ২ মিলিয়ন ডলার ব্যয় করেন কোটিপতি ব্রায়ান জনসন। এবার তাঁর বিরুদ্ঢে উঠল অভিযোগ। অভিযোগ এনেছেন তাঁরই স্টার্টআপ সংস্থা ব্লুপ্রিন্টের কর্মীরা। তাঁদের বক্তব্য কর্মক্ষেত্রের কর্মীদের সঙ্গে জনসন চুক্তি করেছেন যে তাঁর আচরণ নিয়ে কেউ কোনও মন্তব্য করতে পারবেন না।

দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুসারে, জনসন যার অ্যান্টি এজিং বিষয়ে মানুষকে সচেতন করায় প্রচেষ্টায় নেটফ্লিক্স তৈরি করে ফেলেছে ডকুমেন্টারি ‘ডোন্ট ডাই: দ্য ম্যান হু ওয়ান্টস টু লিভ ফরএভার’, তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে মারাত্মক। ব্রায়ানের স্টার্ট আপ সংস্থা ব্লু প্রিন্টের কর্মীদের অভিযোগ, তিনি অফিসে প্রায়দিনই আসেন নগ্ন অথবা অর্ধনগ্ন হয়ে। সেইভাবেই তিনি অফিসে মহিলা কর্মীদের সামনে ঘুরে বেড়ান। এমনকি তাঁদের সঙ্গে যৌনতা নিয়ে আলোচনা করেন, যৌনাঙ্গের ইরেকশন অর্থাৎ উত্থান পতন বিষয়ক গল্প গুজব করেন । এই নিয়েই উঠেছে অভিযোগ।

কিছুদিন আগে একটি মার্কিন সংবাদপত্রে জনসন বলেছিলেন যে তাঁর উপর একটি “হিট পিস” তৈরি করা হচ্ছে। এক মাসের মধ্যেই এবার প্রকাশিত হল নতুন রিপোর্ট। জনসনের দাবি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা অ-প্রকাশিত চুক্তি সকলের স্বার্থে তৈরি এবং সকলের জন্য ন্যায্য।

কোটিপতি ব্রায়ানের বিরুদ্ধে কর্মীদের অভিযোগ তিনি তাঁর স্টার্ট আপ প্রোজেক্টের কর্মচারী, ঠিকাকর্মী এবং তার যৌন সঙ্গীদের গোপন চুক্তি করার জন্য চাপ প্রয়োগ করছেন। ২০ পৃষ্ঠা সম্বলিত চুক্তিতে স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে জনসনের নগ্ন বা অর্ধ নপগ্ন হয়ে অফিস আসা, কর্মচারীদের সঙ্গে যৌন উত্তেজনা মূলক কথা বলা নিয়ে কেউ কোনও অভিযোগ করতে পারবেন না। সকলকে এই বিষয়গুলি শোনার বা দেখার ক্ষেত্রে স্বচ্ছন্দ্য হতে হবে। ব্লুপ্রিন্টের কর্মীদের এটা মানতে হবে যে ব্রায়ান জনসনের এই আচরণ “অনাকাঙ্ক্ষিত, আপত্তিকর, অপমানজনক, শত্রুতাপূর্ণ, উত্তেজনাপূর্ণ, অ-পেশাদার বা আপত্তিকর” নয়। তবে কোটিপতি এই ব্যক্তির বিরুদ্ধে এই প্রথম অভিযোগ নয়।

এর আগে জনসনের ব্যক্তিগত সহকারী জেমি কন্টেন্টো অভিযোগ করেন যে গত বছর ব্লুপ্রিন্ট ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। তার নেপথ্য কারণ ছিল কর্মক্ষেত্রের পরিবেশ। জনসনের প্রাক্তন বাগদত্তা ট্যারিন সাউদার্নও তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বলেছিলেন যে ট্যারিন স্তন ক্যানসারে আক্রান্ত হলে তাঁকে অফিস থেকে বরখাস্ত করেন ব্রায়ান। জনসন এর বিপরীতে গিয়ে পাল্টা মামলা দায়ের করলে রায় দানের পর সাউদার্নকে মোটা অঙ্কের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও ব্রায়ান জনসনের অভিযোগ স্টার্টআপ কর্মীরা তথ্য বিকৃত করছেন।

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন