মরেও শান্তি নেই! দাহ করার নামে তোলাবাজি,সৎকার কর্মীদের দাদাগিরিতে অস্থির এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি : মরেও শান্তি নেই,মৃতদেহ দাহ করার জন্য দিতে হচ্ছে তোলা। মোটা অঙ্কের কড়ি না দিলে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হচ্ছে মৃতদেহ। মালদায় সৎকার কর্মীদের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনল মৃতের পরিবাররা।মৃতের পরিবারের অভিযোগ দাহ করার নামে চলছে তোলাবাজি।শোকাহত পরিবারদের সঙ্গে চলছে দর কষাকষি।মনের মত টাকা না দিলে দেহ ফেলে রাখার হুমকিও দেওয়া হচ্ছে তাঁদের।

ইতিমধ্যেই ঘটনার তদন্তে সরোজমিনে নেমেছেন মালদহ জেলা পরিষদ। অভিযোগের চিত্রটি উঠে এসেছে মালদহের সদুল্লাপুর মহাশ্মশানে।এলাকাবাসীদের অভিযোগ, সেখানে চুল্লিতে দাহ করতে হলে তৃণমূল পরিচালিত মালদহ জেলা পরিষদের নির্ধারিত যা টাকা, তার থেকে বেশি দিতে হয়। অথচ কাউকে এই নিয়ে অভিযোগ করাও যায় না।সৎকার কর্মীদের দাদাগিরিতে অস্থির সকলে।বাধ্য হয়ে রীতিমতো তোলা দিতে হয় তাঁদের।

মৃতের এক আত্মীয় জানান, শ্মশানে তাঁকে ৯৯৯ টাকার রসিদ দেওয়া হয়েছে, কিন্তু নেওয়া হয়েছে ১৬০০ টাকা। কারও কারও কাছ থেকে ২-৩ হাজার টাকাও নেওয়া হচ্ছে।তবে তৃণমূল শ্মশান কমিটি দাবি করছে, বাড়তি টাকা দেওয়ার জন্য কারও উপর কোনও চাপ দেওয়া হয় না।কর্মীদের কেউ কেউ খুশি মনে কিছু টাকা দেন। এই প্রসঙ্গে প্রশ্ন উঠছে, কর্মীরা তো বেতন পান, তাহলে তাঁদের কেন আলাদাভাবে টাকা দেওয়া হবে? শ্মশান কর্মীদের একাংশের দাবি, তাঁরা বারবার বেতন বাড়ানোর আর্জি জানিয়েছেন, কিন্তু বেতন বাড়েনি। তাই বাধ্য হয়ে টাকার অঙ্ক বাড়িয়ে খাকেন তারা।এই শ্মশান কয়েক শো বছরের পুরনো। গঙ্গা লাগোয়া এই শ্মশানে শুধু এই জেলাই নয়, আশেপাশের বেশ কিছু জেলা থেকেই নিয়মিত মানুষ আসে মৃতদেহ দাহ করতে। রোজ অন্তত ৪০ থেকে ৫০ টি দেহ দাহ করা হয়। কখনো কখনো সেই সংখ্যা ছাড়িয়ে অনেক বেশি হয়।

একইসঙ্গে স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছে, কখনও দ্বিগুণ, কখনও বা তারও বেশি টাকা দিতে হয়। এই নিয়ে মালদহ জেলা পরিষদে অভিযোগ দায়ের করেছেন জেলা পরিষদেরই অন্যতম সদস্য তথা কংগ্রেস নেতা শায়েম চৌধুরী। অভিযোগ জানানো হয়েছে জেলাশাসকের কাছেও। তদন্তের আশ্বাস দিয়েছেন মালদা জেলা পরিষদ।

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি