নীতীশের পরে জোর ধাক্কা লালুর,  ইফতার পার্টিতে গরহাজির কংগ্রেস নেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট। আর ওই ভোট ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। কুর্সি দখলে নিজেদের মতো ঘুঁটি সাজাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও বিরোধী দল আরজেডি’র সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। মুসলিমদের মন জয়ে ইফতার পার্টির আয়োজন করেছিলেন দুজনে। কিন্তু ওই ইফতার পার্টির আয়োজন করতে গিয়ে দুজনেই জোর ধাক্কা খেয়েছেন। নীতীশ কুমারের ইফতারে সামিল হননি মুসলিম সংগঠনের নেতারা। আর সোমবার (২৪ মার্চ) লালুপ্রসাদ যাদবের আরজেডি আয়োজিত ইফতার পার্টি থেকে দূরেই রইলেন জোট সঙ্গী কংগ্রেস নেতারা। ফলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, তাহলে কী আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের অন্দরেও অল ইজ নট ওয়েল?

প্রবীণ আরজেডি নেতা আব্দুল বারি সিদ্দিকীর সরকারি বাসভবনেই সোমবার ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। ইফতারে বিভিন্ন মুসলিম সংগঠনের নেতাদের পাশাপাশি কংগ্রেস-সহ মহাজোটের শরিকদলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। হাজির ছিলেন লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বী যাদব-সহ আরজেডির শীর্ষ নেতারা। এমনকি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির নেতা পশুপতি পারশও সামিল হয়েছিলেন। কিন্তু কংগ্রেসের কোনও নেতাকে দেখা যায়নি। মহাজোটের অন্দরে যে ফাটল ধরেছে তা যাতে প্রকাশ্যে না আসে তার জন্য সাংবাদিকদেরও ইফতার পার্টিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সূত্রের খবর, ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্ব নিয়ে লালুপ্রসাদের মন্তব্যে বেজায় চটেছেন কংগ্রেস শীর্ষ নেতারা। গত কয়েক মাস ধরেই তাই আরজেডির সঙ্গে দুরত্ব রেখে চলছেন রাহুল গান্ধি-মল্লিকার্জুন খাড়গেরা। উল্টে বিহারে দলিতদের ভোটকে পাখির চোখ করে ঝাঁপিয়েছেন। সম্প্রতি অখিলেশ প্রসাদ সিংহকে সরিয়ে এক দলিত নেতাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছেন। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের এমন মনোভাব ভাল চোখে দেখছেন না তেজস্বী যাদবরা। তাঁদের আশঙ্কা, আরজেডির দলিত ভোট ব্যাঙ্কে ভাঙন ধরাতে চান রাহুল গান্ধিরা। তাই কংগ্রেসের পাল্টা হিসাবে দলিতদের বিশেষ করে পাশোয়ান সম্প্রদায়ের অন্যতম মসিহা পশুপতি পারশকে কাছে টানতে উদ্যোগী হয়েছেন।

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির