শোয়ে পৌঁছতে তিন ঘন্টা বিলম্ব, মঞ্চে উঠেই কেঁদে ফেললেন নেহা, নাটক ‘তকমা’ দর্শকদের

শোয়ে পৌঁছতে বিলম্ব তিন ঘন্টা, মঞ্চে উঠেই কেঁদে ফেললেন জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কক্কর। সঙ্গে উত্তেজিত ভক্তদের শান্ত করলেন গায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শোয়ে পৌঁছতে বিলম্ব তিন ঘন্টা, মঞ্চে উঠেই কেঁদে ফেললেন জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কক্কর। সঙ্গে উত্তেজিত ভক্তদের শান্ত করলেন গায়িকা। বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার নেহা কক্কর। তরুণ প্রজন্মের কাছে তিনি হিট গায়িকা। একাধিক ব্লকবাস্টার গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন নেহা কক্কর। বলিউডের বেশিরভাগ আইটেম গানে সুর দিয়েছেন নেহা, সুরেলা কন্ঠের জোরে তরুণ প্রজন্মের হৃদয়ে পাকাপাকি জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। যদিও বেশিরভাগ সময়েই ব্যক্তিগত জীবনের কারণে তিনি সংবাদের শিরোনাম হন। তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে শিরোনামে এলেন গায়িকা। সম্প্রতি মেলবোর্নে কনসার্ট ছিল নেহার। কিন্তু মঞ্চে উঠতে দেরি করেন নেহা।

স্বাভাবিকভাবেই তাঁর জন্যে অপেক্ষা করতে করতে ধৈর্য্যের বাঁধ ভাঙে দর্শকদের। কিন্তু মঞ্চে উঠেই বিলম্ব হওয়ার কারণে দর্শকদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন নেহা কক্কর। এরপরেই মঞ্চের মধ্যে অঝোরে কাঁদতে শুরু করেন নেহা। তাতেই চটে যান দর্শকাসনে থাকা মানুষজন। তাঁদের রোষের মুখে পড়েন স্বনামধন্য গায়িকা। ভিডিওতে নেহা কক্করকে মিষ্টি সুরে বলতে শোনা গিয়েছে যে, “বন্ধুরা, তোমরা সত্যিই খুব মিষ্টি! তোমরা ধৈর্য ধরেছো। এতদিন ধরে অপেক্ষা করছিলে। অপেক্ষা বিষয়টি আমারও পছন্দ নয়, আমি কখনও কাউকে এতদিন অপেক্ষা করতে বলিনি। আপনারা এতক্ষন ধরে অপেক্ষা করছেন, আমি খুব দুঃখিত! এটা আমার কাছে অনেক অর্থবহ। এই সন্ধ্যাটা আমি চিরকাল মনে রাখব। আমি নিশ্চিত করব যে আমি তোমাদের সবাইকে নাচাতে পারব।”

 

Neha Kakkar crying for being 3 hrs late at a Melbourne show
byu/offensive-but-true inBollyBlindsNGossip

এরপরেই দর্শকাসন থেকে নানারকম মন্তব্য উঠে আসতে থাকে। ভিডিওটিতে লাইভ দর্শকদের কিছু ক্ষুব্ধ প্রতিক্রিয়াও রেকর্ড হয়েছে। কেউ বলেছেন, “ফিরে যান! তোমার হোটেলে বিশ্রাম নিন।’ আরেকজনকে বলতে শোনা যায়, “এটা ভারত নয়, তুমি অস্ট্রেলিয়ায় আছো।” আরেকজন বলেন, “আমরা তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি।” তৃতীয় একজন তাকে উপহাস করে বললেন, “খুব ভালো অভিনয়! এটা ইন্ডিয়ান আইডল নয়। তুমি বাচ্চাদের সঙ্গে পারফর্ম করছ না।” উল্লেখ্য, মেলবোর্নের আগে, নেহা কক্কর সিডনিতে পারফর্ম করেছিলেন। ইনস্টাগ্রাম ফিডে অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করেছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে