মুম্বইয়ের ট্রেনে দুই মহিলার চুলোচুলি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলা যাত্রীদের মধ্যে চুলোচুলি দেখল মুম্বইয়ের একটি লোকাল ট্রেন। মুম্বই স্বপ্ননগরী, সেখানে নাকি স্বপ্ন কিনতে পাওয়া যায়। সেই স্বপ্ন নগরীর বাসিন্দারাই দেখল এমন দৃশ্য। মুম্বইয়ের লোকাল ট্রেনের ভিড় কামরায় রীতিমতো চুলোচুলি করতে দেখা গেল দুই মহিলাকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে দিল্লি মেট্রোর অন্দরে দুই মহিলার মধ্যে ঝগরা হচ্ছে। আর সেই ঝগড়া বেশ উপভোগ করছেন জনা কয়েক মহিলা যাত্রী। ঝগড়া থেকে হঠাৎই হাতাহাতি। একে অপরের চুল টেনে চলতে থাকে মারামারি, চিৎকার। কয়েক জন যাত্রী তাঁদের থামানোর চেষ্টা করলেও সফল হননি। কিছু ক্ষণ পরে ক্লান্ত হয়ে নিজেরাই চুল ছেড়ে দেন ওই দুই মহিলা।

ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ভিডিও দেখে নেটগরিকদের অনেকে মজার মজার কমেন্ট করেছেন, কেউ আবার বিস্মিত। ট্রেনের মধ্যে এই ঘটনা ঘটায় অনেকে নিন্দাও করেছেন। বাংলায় লোকাল ট্রেনে এমন চুলোচুলির দৃশ্য হামেশাই দেখা যায়। নর্থ বা সাউথ সেকশনে মহিলা কামরায় উঠলে এমন দৃশ্যের সাক্ষী থাকা খুব কঠিন কিছু নয়। কিন্তু মুম্বইয়ের মতো শহরেও যে এমন হতে পারে তা যেন ভাবতে পারছেন না অনেকেই।

 

যদিও দিল্লি মেট্রোয় কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনেই তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া এসব আগে দেখা গিয়েছে। এ নিয়ে নিন্দায় মুখরও হয়েছেন বহু মানুষ। কিন্তু ট্রেনও যে এবার মেট্রোর মতোই শিরোনামে আসবে তা কিছুটা হলেও অকল্পনীয় ছিল।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক