ঘরের এই দিকে আয়না লাগান, আশীর্বাদ উপচে পড়বে দেবী লক্ষ্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়না দেখার শখ তো কম বেশি সব মানুষেরই রয়েছে। শুধু শখ নয়, প্রয়োজনীয়তাও রয়েছে। তাই সব বাড়িতেই আয়না থাকে। কিন্তু দেখা যায় সব বাড়িতে আয়না লাগানো হলেও সঠিক দিক মেনে লাগানো হয় না। ফলে বাড়িতেও ঘটতে থাকে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে যদি আয়না লাগানো হয় তাহলে তা সঠিক দিক মেনেই লাগানো উচিত।

বাস্তুশাস্ত্র বলে ঘরে যদি আয়না সঠিক দিক মেনে লাগানো হয় তাহলে ঘরের আর্থিক সংকট কেটে যায়। তাই ঘরে যদি আয়না লাগাতে চান তাহলে উত্তর দিকে লাগান। উত্তর দিক বাস্তুর জন্য সবসময়তেই ভাল।

উত্তর দিকে আয়না লাগানো হলে দেবী লক্ষ্মী ও ভগবান কুবের অত্যন্ত প্রসন্ন হন। তাঁদের আশীর্বাদ সবসময় বর্ষিত হয়। তাঁরা প্রসন্ন মানেই আপনার ঘরে উপছে পড়বে অর্থ।

এবার অনেক সময় যে ঘরের উত্তর দিকে জায়গা নেই। তখন তাহলে আয়না কোনদিকে লাগাবেন? সেক্ষেত্রে আয়না লাগান পূর্ব দিকে। বাস্তুশাস্ত্র মতে উত্তর ও পূর্ব এই দুই দিক আয়না লাগানোর জন্য সবচেয়ে ভাল। এই দিকগুলি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং সম্পদ ও সৌভাগ্য ডেকে আনে।  তাই উত্তর ও পূর্ব দিকে আয়না থাকলে পরিবার সবসময় সমৃদ্ধ থাকে।

শোবার ঘরে আয়না রাখা উচিত নয়। যদি একান্ত রাখতেই হয়, তবে তা এমনভাবে রাখুন যাতে বিছানা বা আপনার শরীরের কোনো অংশ কাঁচে  প্রতিফলিত না হয়।

ধন দৌলত প্রচুর পরিমাণে চাইলে আলমারিতেও আয়না লাগাতে পারেন। এটা অত্যন্ত শুভ। এতে আলমারি বা সিন্দুক যাই বলুন, সবসময় পূর্ণ থাকে।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির