মার্সেলার চোট, মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে সমস্যায় ইস্টবেঙ্গল

চলতি মরশুমে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি এসি ইস্টবেঙ্গল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি এসি ইস্টবেঙ্গল। আইএসএলের লিগ টেবিলে সবার নীচেই রয়ে গিয়েছে ময়দানের এই খ্যাতনামা ক্লাবটি। ব্যর্থতার জন্য সরিয়ে দেওয়া হয়েছে হাইপ্রোফাইল কোচ মানালো ম্যানুয়াল দিয়াজকে। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাচ্ছেন রেনেডি সিং। আর দেশের প্রাক্তন এই ফুটবলারের হাত ধরে যেন প্রাণ ফিরেছে লাল-হলুদের খেলায়।

গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধেই তার প্রতিফলন দেখা গিয়েছে। অরিন্দম ভুলবশত গোল হজম না করলে ওই দিন ৩ পয়েন্ট তথা জয় হাতছাড়া হত না মশাল বাহিনীর। কারণ, তাদের খেলায় অনেক পরিবর্তন এসেছে। সেই সঙ্গে বদলে গিয়েছে ফুটবলারদের শরীরি ভাষাও। দিয়াজের অধীন থেকে বেশিয়ে মাঠে অনেক বেশি প্রাণ খোলা দেখিয়েছে তাদের। আর দৌড়ের দিকেও অনেকটা উন্নতি ঘটেছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটির খেলোয়াড়দের।

এমন অবস্থায় আগামী শুক্রবার সন্ধ্যায় মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে হবে ইস্টবেঙ্গলকে। যারা এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আর এই দলটা গতবারের চ্যাম্পিয়নও। তাই লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা খুব ভালো করেই জানেন দলের কোচ রেনেডি। পাশাপাশি, বিদেশি ডিফেন্ডার মার্সেলার চোটও বেশ চিন্তিত রেখেছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্টকে। কারণ, গত ম্যাচে মার্সেলা এবং আদিল খানের জন্য বেশ সমস্যায় পড়েছিল প্রতিপক্ষের স্ট্রাইকাররা।

রেনেডি বলেন, ‘মুম্বই অন্যতম আক্রমণাত্মক দল। গত মরশুমে ওদের পারফরম্যান্স সবারই জানা। তাই ওদের হালকাভাবে নিলে বড় শাস্তি ভোগ করতে হবে। তাই আমাদের অনেক সতর্ক থাকতে হবে’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার