মুম্বই বিমানবন্দরের শৌচালয়ে নবজাতকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

মুম্বই বিমানবন্দরের শৌচালয়ে অমানবিক ঘটনা! ডাস্টবিন থেকে উদ্ধার হল সদ্যজাতর দেহ। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বই বিমানবন্দরে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বই বিমানবন্দরের শৌচালয়ে অমানবিক ঘটনা! ডাস্টবিন থেকে উদ্ধার হল সদ্যজাতর দেহ। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বই বিমানবন্দরে। কে ফেলে রেখে দিয়েছে নবজাতকটিকে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক সূত্রের খবর, মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মুম্বই বিমানবন্দরে টয়লেটের ডাস্টবিনে নবজাতক শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে রীতিমতো হুলস্থূল পড়ে যায় বিমানবন্দরে।

এরপর বিমানবন্দরের নিরাপত্তা কর্মী এবং নিকটস্থ পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা পর নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। এই মামলায় মুম্বইয়ের সাহার পুলিশ একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং আরও তদন্ত শুরু করেছে। এই শিশুটিকে কে ফেলে রেখে গিয়েছে ডাস্টবিনে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন পুলিশ।

প্রসঙ্গত, এর আগে, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের কাছে পার্ক করা একটি ট্রেনের দুটি কোচের সংযোগকারী কাপলারে একটি নবজাতকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। শিশুটির শরীর রক্তে ভেজা ছিল, কিন্তু তার শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না। পুলিশ জানিয়েছিল, জন্মের পরেই বাচ্চাটিকে সেখানে ফেলে রেখে যাওয়া হয়। ট্রেনের কাপলারে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) মৃতদেহটি খুঁজে পাওয়ার পর, একটি পুলিশ দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয়। শিশুটিকে সাবধানে উদ্ধার করে কলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহটি ময়নাতদন্ত এবং শনাক্তকরণের জন্য এলএইচএমসি মর্গে পাঠানো হয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার