আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গন গড়তে বারাসত স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গন তৈরি করতে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Sports Minister Arup Biswas)এলেন সরেজমিনে মাঠ পরিদর্শন করতে। বুধবার দুপুরে সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ ও সাংসদ পার্থ ভৌমিক এবং প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

মাঠের ঘাস ও মাটি পরীক্ষা করে অরুপ বিশ্বাস জানালেন, কলকাতা ফুটবল লীগের গুরুত্বপূর্ণ খেলা বারাসত স্টেডিয়ামে করার উপযুক্ত করে তৈরী করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এই স্টেডিয়ামে হবে। খুব শীঘ্রই কাজ সমাপ্ত হবে।জুলাই মাসেই বারাসত স্টেডিয়াম আন্তর্জাতিক মানের তৈরি করা হবে । তারপর শুরু হবে এই স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচগুলি। যেকোনো রাজ্য স্তরের বড় ক্রীড়া প্রতিযোগিতা এই স্টেডিয়ামে যাতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করবে রাজ্যের ক্রীড়া দপ্তর।

অতএব আগামী দিন বারাসত স্টেডিয়াম(Barasat Stadium) ক্রীড়া প্রেমীদের একটি বড় ঠিকানা হতে চলেছে।ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক(MP Partha Bhowmick) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে উত্তর ২৪ পরগনা জেলায় আরো দুটি উন্নতমানের খেলার মাঠ তৈরি হয়েছে। একটি ব্যারাকপুরে এবং অপরটি নৈহাটিতে। বারাসত স্টেডিয়ামের মাঠ যেভাবে ভালো মানের খেলা হওয়ার জন্য তৈরি হওয়ার প্রয়োজন তা তৈরি হয়নি। তাই ভালো ফুটবল ম্যাচ এর জন্য মাটিকে যথাযথভাবে তৈরি করার উদ্যোগ নিয়েছেন রাজ্যে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। খুব শীঘ্রই উন্নত মানের মার তৈরি হওয়ার পর বড় বড় ভালো ভালো ম্যাচগুলি বারাসত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ