চিনার পার্কে নকল আয়কর দফতরের অফিসার সেজে তল্লাশি, ৫ CISF জওয়ান সহ ধৃত ৮

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি: বাগুইআটি থানায় এলাকার চিনার পার্কে আয়কর দফতরের ভুয়ো আধিকারিক সেজে একটি ফ্ল্যাট থেকে সোনার গয়না ও টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে ৫ জন CISF জওয়ান। ভুয়ো আয়কর তল্লাশির পাণ্ডা আরতি সিংহকেও গ্রেফতার করা হয়েছে। ধৃত আট জনের মধ্যে এক দালাল ও আরতি সিংহ পুলিশ হেফাজতে রয়েছে। বাকিরা জেল হেফাজতে। এদের সঙ্গে আরও কেউ জড়িত আছে বলে পুলিশের অনুমান। তাদের খোঁজে তল্লাশি চলছে।

বিধাননগর পুলিশের ডিসি (এয়ারপোর্ট ডিভিশন) ঐশ্বর্য সাগর বুধবার সাংবাদিক সম্মেলনে জানান, গত ১৮ তারিখ বাগুইআটি থানাতে একটি অভিযোগ দায়ের করেন বিনীতা সিংহ (Binita Singh)। তাতে তিনি অভিযোগ করেন, ১৭ এবং ১৮ তারিখের মাঝরাতে কিছু অজ্ঞাতপরিচয়ধারী নিজেদেরকে আয়কর দফতরের লোক পরিচয় দিয়ে তার বাড়িতে রেইড করে। তল্লাশি চালানোর সময় নগদ টাকা এবং গয়না নিয়ে যায়। যাওয়ার সময় কোনও সিজার লিস্ট দেয়নি। একটি সাদা কাগজে সই করিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় বাড়িতে যে সিসিটিভি ছিল সেই সিসিটিভির ডিভিআর কেটে নিয়ে যায়। যাওয়ার সময় তারা জানিয়ে যায় যে তাদের সাথে কোনও রকম যোগাযোগ করার দরকার নেই। তাদের দফতর থেকে যোগাযোগ করা হবে। প্রায় চার পাঁচ ঘন্টা পরে ওনার সন্দেহ হয়। সেই কারণে উনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের(Income Tax Department) অফিসে চলে যান। সেখানে গিয়ে জানতে পারেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এরকম কোনও রেইড করা হয়নি। ১৮ তারিখ উনি বাগুইআটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। বাগুইআটি থানায়(Baguiati P.S.) যাওয়ার সাথে সাথে কেসটি নেওয়া হয় এবং তদন্ত শুরু করা হয়।

বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ(CCTV Footage) খতিয়ে দেখে দেখা যায় দুটি গাড়ি করে একাধিক জন এসেছিল। একটি পিকআপ ভ্যান ও একটি বাইকে এসেছিল তারা। পিকআপ ভ্যানের নাম্বারটির ট্রেস করে প্রথমে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয় সাউথ পোর্ট এরিয়া থেকে। তাকে জিজ্ঞাসা বাদ করে জানা যায় তাকে ভাড়া নেওয়া হয়েছিল একজন মিডলম্যানের মাধ্যমে। এই মিডলম্যানকে অ্যারেস্ট করা হয় নিউ আলিপুর থানা এলাকা থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাকে এই এই গাড়ি হায়ার করার জন্য বলেছিল সিআইএসএফের একজন থ্রি স্টার অফিসার মানে ইন্সপেক্টর। সমস্ত টেকনিক্যাল এভিডেন্স জোগাড় করে এই সিআইএসএফের ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয় ফরাক্কা থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার সাথে আরও চারজন সিআইএসএফ জওয়ান ছিল। এই চারজনের মধ্যে একজন হেড কনস্টেবল, দুজন কনস্টেবল আর একজন লেডি কনস্টেবল। হেড কনস্টেবল এবং একজন কনস্টেবলকে দুর্গাপুর থেকে ধরা হয়। অন্য কনস্টেবলকে গ্রেফতার করা হয় বন্দর এলাকা থেকে। আর লেডি কনস্টেবল যিনি চার মাস আরজিকর হাসপাতালে ডিউটিতে ছিল তাকেও গ্রেফতার করা হয় বন্দর এলাকা থেকে। 

আরতি সিংহ এবং বিনীতা সিংহ এর মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল। সেই কারণে আরতি সিংহ যিনি বিনীতা সিংহের সৎ মা তিনি এবং তার এক আত্মীয় সিআইএসএফের ইন্সপেক্টর এর সাথে যোগাযোগ করে এবং একটা ডিল করেছিল যে বিনীত সিংহের বাড়িতে রেইড করে যা পাওয়া যাবে ক্যাশ টাকা, সেটা ৫০-৫০ করে নিয়ে নেবে। এমনটাই ডিল হয়েছিল। সেটার জন্যই এই ফেক আইটি রেইড চালানো হয়। এই ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হয়। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের