বীজপুরে গেরুয়া শিবিরে বড় ভাঙ্গন, ব্যারাকপুরের কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক সহ ৫০ জন যোগ দিলেন তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁচরাপাড়া: বীজপুরে বিজেপিতে বড় ভাঙ্গন। মঙ্গলবার কাঁচরাপাড়ায় বিজেপির কর্মসূচির পর আজ বিধায়ক সুবোধ অধিকারী ও পৌর প্রধান কমল অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান(TMC Joining) করলেন ব্যারাকপুর জেলার কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জয় গুপ্তা সহ ৫০ জন বিজেপি কর্মী। তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে সঞ্জয় গুপ্তার(Sanjay Gupta) স্পষ্ট দাবি বিজেপিতে কর্মীদের সম্মান দেয় না নেতারা। যারা লুটেপুটে খায় তারাই আবার দলের রাখবে না বলে চোখ রাঙ্গায়। একজন কর্মীর সবচেয়ে বড় দাবি সে যোগ্য সম্মান পাবে। কিন্তু বিজেপি দলে থেকে রাজনৈতিক লড়াই লড়তে গিয়ে তাদের মনে হয়েছে রাজনৈতিক দিশার অভাব রয়েছে। তাই তারা গেরুয়া শিবির ত্যাগ করে ঘাস ফুল শিবিরে যোগ দিলেন। উদ্দেশ্য একটাই মানুষের জন্য কাজ করা, মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলা, মানুষের পাশে থাকা। দলত্যাগ করে আসা বিজেপির কিষাণ মোর্চার নেতার স্পষ্ট দাবি, দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে একাধিকবার উচ্চ নেতৃত্বকে তিনি অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোন সাড়া পাননি। আদর্শ গত লড়াই লড়তে গিয়ে তার মনে হয়েছে গেরুয়া শিবিরে থেকে তা সম্ভব নয়।

তাই তিনি তার সমর্থকদের সঙ্গে নিয়ে বুধবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন। মঙ্গলবার রাতেও যাকে গেরুয়া শিবিরের দলীয় কর্মসূচিতে যোগ দিতে দেখা যায় পরের দিন তার এই ভুল বদল ব্যারাকপুরের মানুষ এবং কাঁচরাপাড়ার ভোটাররা কিভাবে নেয় তার উত্তর মিলবে ভবিষ্যতে। সেই অপেক্ষায় রইলো সকলে। অন্যদিকে,সোদপুর মাতৃভাষা প্রসার সমিতির উদ্যোগে অষ্টম বর্ষ পানিহাটি(Panihati) পুস্তক ও লিটন ম্যাগাজিন মেলা বুধবার বিকেলে উদ্বোধন হয় সোদপুর অমরাবতী মাঠে। সপ্তম বর্ষ পর্যন্ত পুস্তক ও লিটন ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হয়েছিল সোদপুর নবারন সংঘের মাঠে ।এবার পরিবর্তন হয়ে অমরাবতী মাঠে হয়। এই অমরাবতী মাঠ পানিহাটির জমি হাঙগড়েরা দখল করবার চেষ্টা করছে। সেই মাঠকে বাঁচাতে পানিহাটি বামফ্রন্ট এবং পানিহাটি নাগরিক সমাজ পথে নেমেছিল। সেই বিতর্কিত মাঠ যা পানিহাটির ফুসফুস বই পরিচিত এই জায়গাতেই বড় বড় সভা বিভিন্ন মেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর এই মাঠ রক্ষা করতেই এবার অষ্টম বর্ষ পুস্তক ও লিটন ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হচ্ছে ।

২৬তারিখ থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ শে মার্চ। বুধবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও বুদ্ধিজীবী শ্রীমতি অনিতা অগ্নিহোত্রী এবং উপস্থিত ছিলেন চীনের কলকাতার দূতাবাসের ভাইস কনসার্টে ছিন ইউ ই উইন বিশিষ্ট কথা সাহিত্যিক এবং অধ্যাপক সাধারণ চট্টোপাধ্যায় বিশিষ্ট শিক্ষক রতন রায় চৌধুরী বিশিষ্ট শিক্ষাবিদ দ্রুতিমান ব্যানার্জি। ছিলেন দুলাল চক্রবর্তী উৎসব কমিটির চেয়ারম্যান এবং কৌশিক পাল সাধারণ সম্পাদক। বইয়ের জন্য দুটি পদযাত্রা হয় ।এই দুটি পদযাত্রায় পানিহাটির ১৮টি স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে এবং মোট ৪৫ টা স্টল হয় ৩০ টা স্টল হয় বইয়ের এবং ১৫ টি স্টল হয় লিটন ম্যাগাজিনের প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে আজকের এই পুস্তক এবং লিটন ম্যাগাজিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং শুরুর আগে সোদপুরের সেন্ট জেভিয়ার্স স্কুলের মেয়েরা নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে মেলা প্রাঙ্গণে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের