চার সন্তানকে গলা কেটে হত্যার পরে আত্মঘাতী বাবা, মর্মান্তিক ঘটনা যোগী রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: পারিবারিক অশান্তির জেরে চার শিশু সন্তানকে গলা কেটে নৃশংসভাবে খুন করার পরে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শাজাহানপুরে। ওই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পাঁচ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

শাজাহানপুরের পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, রোজা থানার মানপুর চাচরি গ্রামের বাসিন্দা রাজীব কাঠেরিয়ার সঙ্গে তাঁর স্ত্রী কান্তি দেবীর দাম্পত্য কলহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। পারিবারিক অশান্তির কারণে কান্তি দেবী গতকাল বুধবার রাগ করে বাপের বাড়িতে চলে যায়। যদিও তাদের চার সন্তান স্মৃতি (১৩), কীর্তি (৯), প্রগতি (৭) ও ঋষভ (৫) রাজীবের কাছেই ছিলেন। রাতে চার সন্তানকে নিয়ে একই ঘরে শুয়েছিলেন রাজীব। আর তার বাবা পৃথ্বীরাজ কাঠেরিয়া পাশের ঘরে ছিলেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে নাতিকে চা খেতে ডাকতে রাজীবের দরজায় কড়া নাড়েন তিনি। দীর্ঘক্ষণ কড়া নাড়ার পরেও ভিতর থেকে কোনও সাড়া শব্দ পাননি। এর পরেই জানলা দিয়ে ঘরের ভিতরে উঁকি দিয়ে চমকে ওঠেন স্ত্রী। রক্তাক্ত আবস্থায় নাতি-নাতনিদের মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন আর স্ত্রীর শাড়িতে ফাঁস দিয়ে ছেলে রাজীবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গেই চি‍ৎকার করে পড়শিদের ডাকেন। ওই ভয়াবহ দৃশ্য দেখে সবাই হতবিহ্বল হয়ে পড়েন।

মর্মান্তিক ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘরের ভিতর থেকে রাজীব ও তাঁর সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘরের ভিতর থেকে রক্তমাখা ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই অস্ত্র দিয়েই প্রথমে চার সন্তানকে নৃশংসভাবে খুন করার পরে স্ত্রীর শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন রাজীব। ইতিমধ্যেই রাজীবের বাবা, পড়শিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার