নগদকাণ্ডে নাম জড়ানো বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নগদকাণ্ডে নাম জড়ানো দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন-সহ আইনজীবীদের ছয়টি সংগঠনকে এমনই আশ্বাস দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়ে তোলপাড় গোটা দেশ। হোলির সময়ে বিচারপতি বর্মার দিল্লির বাংলোয় আগুন লেগেছিল। সেই সময় অবশ্য বাড়িতে বিচারপতি কিংবা তাঁর পরিবারের সদস্যরা ছিলেন না। আগুন নেভাতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায় দমকল কর্মীদের। বাড়ির বিভিন্ন আংশ থেকে রাশি-রাশি টাকার খোঁজ মেলে। দমকলের তরফে বিষয়টি জানানো হয় দিল্লি পুলিশকে। আর দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টের গোচরে আনা হয় বিষয়টি। এক কর্মরত বিচারপতির বাড়ি থেকে রাশি-রাশি টাকা উদ্ধারের পিছনে যে ‘ডাল মে কুছ কালা হ্যায়’ তা নিয়ে কোনও সন্দেহ হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। কর্মরত বিচারপতির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় বিচার ব্যবস্থার স্বচ্ছতা। তড়িঘড়ি সুপ্রিম কোর্টের কলেজিয়াম অভিযুক্ত বিচারপতির বিচারের ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টেও বদলি করে।  

যদিও বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে তীব্র উষ্মা প্রকাশ করে বলা হয়েছিল,  ‘এলাহাবাদ হাইকোর্ট কোনও আস্তাকুঁড়ে নয়। অভিযুক্ত এবং কলঙ্কিত কোনও বিচারপতিকে মেনে নেওয়া হবে না।’ নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলির প্রতিবাদে কর্মবিরতি শুরু করে এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন-সহ আইনজীবীদের ছয়টি সংগঠন। ফলে অচলাবস্থার সৃষ্টি হয়। সেই অচলাবস্থা কাটাতে কর্মবিরতির ডাক দেওয়া ছয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বৈঠক শেষে এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারি সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মার বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে না। উনি আশ্বাস দিয়েছেন বিষয়টি পুনর্বিবেচনা করবেন। তাছাড়া এলাহাবাদ হাইকোর্টে বদলি হলেও বিচার করার ক্ষমতা থাকছে না বিচারপতি বর্মার। বাড়ি থেকে রাশি-রাশি টাকা উদ্ধার হওয়ার পরেও কেন কোনও এফআইআর করা হল না, তাও জানতে চেয়েছি আমরা।’

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার