সৎ ভাইকে গঙ্গায় ফেলে দিয়ে গা ঢাকা, অবশেষে গ্রেফতার দাদা, তোলপাড় নবদ্বীপ

কি সাংঘাতিক! সৎ ভাইকে গঙ্গায় ফেলে দিয়ে গা ঢাকা দিল অভিযুক্ত দাদা। একাধিক জায়গায় আত্মগোপন করার পরেও হল না শেষ রক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কি সাংঘাতিক! সৎ ভাইকে গঙ্গায় ফেলে দিয়ে গা ঢাকা দিল অভিযুক্ত দাদা। একাধিক জায়গায় আত্মগোপন করার পরেও হল না শেষ রক্ষা। শেষ পর্যন্ত পুলিশের হাতে পাকড়াও দাদা। ঘটনাটি ঘটেছে, নবদ্বীপ থানার সংলগ্ন এলাকায়। বুধবার (২৬ মার্চ) রাতে গোপণ সূত্রে খবর পেয়ে ব্যাপক অভিযান চালিয়ে নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় সুমন দত্ত নামক অভিযুক্ত যুবককে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে একাধিক ধারায় মামলা রুজু করে ধৃত সুমন দত্তকে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়। তদন্তস্বার্থে পুলিশ সাতদিন যুবককে হেফাজতে রাখার আবেদন জানায়। এবং পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক সুমনকে ৭ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। অপরদিকে এই ঘটনায় ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গত রবিবার রাতে কালনা থানার সাতগাছিয়া গ্রাম থেকে পলাতক অভিযুক্ত সুমন দত্তের বাবা মোহন দত্তকেও গ্রেফতার করা হয়।

তবে তদন্ত স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানালে, আদালত তাঁর ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। কিন্তু কি কারনে ছোট্ট শিশু ভাইকে গঙ্গায় ফেলে দিয়েছিল তাঁর সৎ দাদা, তা এখনও জানা যায়নি। তবে নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের