চেন্নাইয়ে ‘হাই-ভোল্টেজ’ ম্যাচে আজ মুখোমুখি ধোনি-বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছে। উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে জয়ের পর আজ শুক্রবার (২৮ মার্চ) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনিরা। আর ওই লড়াই নিয়ে রীতিমতো টগবগিয়ে ফুটছেন ক্রিকেট ভক্তরা। সেই সঙ্গে আড়াআড়িভাবে বিভাজিতও হয়ে গিয়েছেন তাঁরা। একদল বিরাটের পক্ষে তো অন্য দল মাহির পক্ষে। গত ১৭ বছরে চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পায়নি বেঙ্গালুরু, আজকের ম্যাচে সেই লজ্জা কাটাতে পারে কিনা, তাই দেখার।

প্রথম ম্যাচে ইডেনে ব্যাট হাতে গর্জে উঠে দলকে জিতিয়ে দিয়েছিলেন ৩৬ বছরের বিরাট। পাশাপাশি ব্যাট হাতে ঝর তুলেছিলেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট ও আরসিবি’র অধিনায়ক রজত পাতিদারও। লিয়াম লিভিংস্টোন, দেবদত্ত পাড়িক্কালরা প্রথম ম্যাচে নিজেদের মেলে ধরার সুযোগ পাননি। ফলে আজকের ম্যাচে সেই সুযোগ থাকছে তাদের। কলকাতাকে কম রানে আটকে রাখতে বিরাট ভূমিকা নিয়েছিলেন ক্রুণাল পাণ্ড্য-জস হেজল্উডরা। চেন্নাইয়ের বিরুদ্ধেও তাঁদের উপরে বড় ভরাসা রাখছেন আরসিবি সমর্থকরা।

অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেতে ঘাম ঝরাতে হলেও রাচিন রবীন্দ্র ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বড় রানের ইনিংস খেলেছিলেন। তবে রবীন্দ্র জাদেজা, রাহুল ত্রিপাঠী, সাম কুরান, দীপক হুদা ও শিভম দুবেরা ব্যর্থ হয়েছিলেন। ফলে খানিকটা হলেও চিন্তিত সিএসকে টিম ম্যানেজমেন্ট। বেঙ্গালুরুর বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ার ক্ষেত্রে চার জনের দিকে তাকিয়ে সিএসকে সমর্থকরা। চিপকের ঘূর্ণি পিচে নূর আহমেদ ও খলিল আমেদরা বল হাতে রোহিত শর্মাদের নাস্তানাবুদ করে ছেড়েছিলেন। বিরাটদের অল্প রানে বেঁধে রাখার ক্ষেত্রেও ওই দুই বোলারের উপরে বিশেষ ভরসা রাখছেন ঋতুরাজ গায়কোয়াড়। রবে আজকের ম্যাচ যতটা না বেঙ্গালুরু বনাম চেন্নাই, তার চেয়ে বেশি বিরাট বনাম ধোনির। দুজনের পারফরম্যান্সের উপরে নজর থাকবে গোটা দেশের ক্রিকেট ভক্তদের। শেষ হাসি কে হাসবেন, তা জানতে অপেক্ষা করতে হবে।

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

মুখে দিলেই মিলিয়ে যাবে, বাড়িতেই বানান নরম তুলতুলে তালের বড়া

বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ হাজার কেজি টাকার মিষ্টি Pista Lauj, রইল রেসিপি

‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

মেয়ে রাহার জন্মদিনেই ‘রাম’ হয়ে পর্দায় আসছেন রণবীর, প্রকাশ্যে ‘রামায়ণ’ মুক্তির দিনক্ষণ

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২