গাজিয়াবাদে ভয়াবহ বয়লার বিস্ফোরণে মৃত্যু ৩ শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সকালে গাজিয়াবাদের ভোজপুর থানা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। পিলখুয়া রোডের দাতেরি গ্রামে অবস্থিত একটি কাগজ মিলে বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন শ্রমিকের। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং চারদিকে বিশৃঙ্খলা দেখা দেয়।  তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে। তারা এসে আগুন নেভানোর কাজ ও উদ্ধারকার্য শুরু করেন।

কারখানায় নাইট শিফট চলছিল। তাই কিছু শ্রমিক কাজ করছিলেন। শুক্রবার ভোর ৫টার দিকে কারখানার ভেতরে হঠাৎ করেই বিকট বিস্ফোরণ ঘটে। বলা হচ্ছে বয়লারে অতিরিক্ত চাপের কারণে এই বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই আগুন লেগে যায়, কর্মরত শ্রমিকরা এতে আটকা পড়েন।

নিহতরা হলেন মুকিমপুর থানার ভোজপুর গ্রামের বাসিন্দা যোগেন্দ্র কুমার, কৃষ্ণনগর মোদিনগরের বাসিন্দা অনুজ এবং গৌতম বুদ্ধ নগরের বাসিন্দা অবধেশ। বয়লার বিস্ফোরণে তিন শ্রমিকই গুরুতর দগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।

একই সময়ে, সুহানা থানার নিওয়ারি গ্রামের বাসিন্দা লাকি নামে এক শ্রমিক গুরুতর আহত হন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তিনি চিকিৎসাধীন। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ও প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে যে বয়লারের কারিগরি ত্রুটি অথবা রক্ষণাবেক্ষণে অবহেলার কারণে বিস্ফোরণটি ঘটেছে। চলছে তদন্ত। এই ভয়াবহ ঘটনার পর স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শ্রমিকদের পরিবারের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার