বিরাটদের কাছে লজ্জাজনক হারের পরেই ফ্যানদের রোষের মুখে ধোনিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম-এ ২৮ মার্চের রাতটা ছিল স্মরণীয়। তবে চেন্নাই সুপার কিংস (CSK) ভক্তদের জন্য নয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ৫০ রানে পরাজিত করল CSK-কে। ১৭ বছরের খরা কাটিয়ে চিপকে জয় পেলেন বিরাট কোহলিরা। হারের পর সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন চেন্নাইয়ের সমর্থকরা।

ধোনির ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন

প্রথমে ব্যাট করে RCB তুলেছিল ১৯৬/৭, আর সেই টার্গেট তাড়া করতে নেমে CSK প্রথম থেকেই ধুঁকছিল। জশ হেজলউড, যশ দয়াল ও লিয়াম লিভিংস্টোন -এর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৩ ওভারে CSK-র স্কোর ছিল ৮০। এই অবস্থায় জয়ের জন্য যখন বড় শটের প্রয়োজন, তখন ধোনির মতো ফিনিশারের বদলে রবিচন্দ্রন অশ্বিনকে আগে ব্যাট করতে পাঠানো হয়। ব্যস, এখান থেকেই ক্ষোভের সূচনা!

চেন্নাইয়ের এক ক্ষুব্ধ সমর্থক ‘X’-এ লেখেন, ‘৯০-এর দশকের ভারতীয় ক্রিকেট ভক্ত হিসেবে ধোনির প্রতি আমার অগাধ শ্রদ্ধা, কিন্তু যদি দলকে জেতানোর বদলে তিনি নিজের ব্র্যান্ড ভ্যালু ধরে রাখার জন্য খেলেন, তাহলে সেটা মেনে নেওয়া কঠিন।” আরেকজন লিখেছেন, ‘ধোনি ব্যাট করতে আসেন শুধু তখনই, যখন দল হয়তো জিতেই গিয়েছে  অথবা যখন ম্যাচ পুরোপুরি হেরে গিয়েছে। তারপর ২-৩টা বাউন্ডারি মেরে সবাইকে বোঝান যে ‘আমার চেষ্টা ঠিক ছিল, কিন্তু টার্গেট খুব বড় ছিল!”

এমনকি প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও ধোনির মতো ফিনিশারকে ৯ নম্বরে ব্যাট করতে পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনিও ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘মাহি ভাইয়ের মতো একজন বড় মাপের ব্যাটার ৯ নম্বরে ব্যাট করতে নামবেন—এটা একদমই দলের জন্য ঠিক সিদ্ধান্ত নয়।”

CSK ফ্যানদের আচরণেও সমালোচনা

শুক্রবার চিপক স্টেডিয়াম্ব চেন্নাইয়ের সমর্থকদের আচরণও প্রশ্নের মুখে পড়েছে। ম্যাচ চলাকালীন দেখা গিয়েছে, রবিচন্দ্রন অশ্বিন আউট হয়ে সাজঘরে ফেরার সময়ে চেন্নাইয়ের সমর্থকরা উল্লাস প্রকাশ করছেন। কারণ এরপর ধোনি নামতে পারেন। একজন ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘চেন্নাইয়ের দর্শকদের ‘জ্ঞানের পরিচায়ক’ বলা হত। কিন্তু এখন তো মনে হচ্ছে, এরা শুধু ধোনির জন্যই স্টেডিয়ামে আসেন’। অন্য একজন লিখেছেন, ‘CSK ফ্যানরা নিজেদের দলের ব্যাটসম্যানের আউটের জন্য উল্লাস করছে, কারণ তারা ধোনিকে ব্যাট করতে দেখতে চায়! এটা চূড়ান্ত বোকামি। অশ্বিন নিজ শহরে ফিরেছেন বহু বছর পর, কিন্তু দেখুন তাকে কী অপমান করা হচ্ছে! CSK ফ্যানদের নিজেদের দলের ক্ষতি করা বন্ধ করা উচিত।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে